নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" I prefer to be a dreamer among the humblest, with visions to be realized, than lord among those without dreams and desires. \"(Kahlil Gibran)

ঋদভিকা পাল

শিল্পপ্রিয়

ঋদভিকা পাল › বিস্তারিত পোস্টঃ

একটি বসন্ত মঙ্গল কাব্য

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৫৫

কোনো এক বসন্ত মঙ্গল কাব্যে থাকবে না ফুল-লতাপাতার স্তব,
রইবে না পাখির কলতানমুগ্ধ কবির পংক্তি,
অনুপস্থিত থাকবে উষ্ণ রোদের স্তুতি।
ধরে নাও, সেখানে থাকবে এক সরসী ব্রহ্মাণ্ডের উপাখ্যান;
যে ব্রহ্মাণ্ড তপ্ত-শুষ্ক, স্থবির ছিল সে ব্রহ্মাণ্ডের বহ্নুৎসব কথা।

সেই কাব্যের পুরোভাগে থাকবে একটি তারা,
লক্ষ আলোকবর্ষ দূরে বসতি গড়া এক মিটমিটে ক্ষুদ্র নক্ষত্র।
সেই নক্ষত্রই হবে কাব্যপ্রধান,
কেননা, সেই ক্ষুদ্র স্নিগ্ধ জ্যোতিষ্কই মিলন ঘটাবে দু'টি ব্রহ্মাণ্ডের,
বাস্তবের সাথে পরাবাস্তবের।
সেই বাস্তব তপ্ত ব্রহ্মাণ্ড হবো আমি,
আর পরাবাস্তব ছায়াময় ব্রহ্মাণ্ডের ভূমিকায় তুমি।

প্রশ্ন রাখতে পারো, তবে সেই সরসী ব্রহ্মাণ্ড কে?
হ্যাঁ, সেই সরসী ব্রহ্মাণ্ডের নাম "আমরা"।
যে "আমরা"র জন্ম হয়েছিল কোনো এক নাতিশীতোষ্ণ বসন্তের রাত্রে,
যে "আমরা"র আবির্ভাব হয়েছিল সেই মিটমিটে পরিচয়হীন তারার নিঃশর্ত সুপারিশে,
যে "আমরা" গড়ে তুলেছে আরেক ব্রহ্মাণ্ড,
সেই "আমরা"।

একটি তারা, আমরা আর একটি রাত
কেমন হবে সেই বসন্ত মঙ্গল কাব্যকাহিনী, বলতো?

(২৩/০৬/২০১৯)

(সর্বস্বত্ত্ব সংরক্ষিত: ঋদভিকা পাল)



মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১০:২২

দজিয়েব বলেছেন: দারুণ কনসেপ্ট। ভালো লাগলো অনেক।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০৮

ঋদভিকা পাল বলেছেন: অনেক ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.