| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধরো,
এ মহাবিশ্বে পৃথিবী বলে কিছু নেই।
ধরে নাও!
ধরো,
এ মহাবিশ্ব ফিরে গেছে তার আদিম আঁধারে, আদিম শূন্যতায়।
আচ্ছা, বলো তো,
তখনো কী তোমার তাণ্ডব আর আমার লাস্য ছিল?
তখনো কী শূন্যময় মুগ্ধতার মেকি মোহিনী জাল ছড়ানো থাকতো?
আর বারবার তোমার তাণ্ডব বিদীর্ণ করতো সে জাল,
আমার লাস্যকে পরম সত্য আবেগে বেষ্টন করবে বলে?
বলতে পারো?
©somewhere in net ltd.