নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" I prefer to be a dreamer among the humblest, with visions to be realized, than lord among those without dreams and desires. \"(Kahlil Gibran)

ঋদভিকা পাল

শিল্পপ্রিয়

ঋদভিকা পাল › বিস্তারিত পোস্টঃ

কিছু এমনি কথা (৩)

২২ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৬



বছরের পর বছর যে অতৃপ্তি, যে যন্ত্রণা কবরচাপা দিয়ে রাখা হয়, হঠাৎ যদি এক রাতে সেই মৃতদেহ পুনর্জীবিত হয়ে নিজের অস্তিত্ব ঘোষণা করতে শুরু করে, তবে কেমন হয়?

বিড়ম্বনাই বটে। কারণ, তাকে মৃত ঘোষণা করা হয়ে গেছে আজ দু'বছরের বেশি হয়ে গেল, চোখের জল আর অমানুষিক নীরব আর্তনাদে জানাজাও সম্পন্ন। তবে আজ হঠাৎ কবর ভেঙে বেরিয়ে আসতে চাওয়ার কী হলো?

প্রাক্তন, বর্তমানে 'মৃত' সেই অনুভূতির লাশটা আপাদমস্তক শক্ত সুঠাম শরীরটার ভেতরে আরো শক্ত, অনুভূতিহীন, শুধুমাত্র রক্ত পাম্প করার কাজে ব্যবহৃত হৃৎ প্রকোষ্ঠে চিরঘুমে তলিয়ে ছিল। এই হৃৎপিণ্ড আজকাল আর কবির কবিতায় লাগে না।

মস্তিষ্কে একটি লাইন ক্রমাগত ঘুরপাক খাচ্ছে, "same old empty feeling in your heart"। এই লাইনটা তীব্রতর হচ্ছে, আর সেই মরা যন্ত্রণা জেগে উঠছে, বেঁচে উঠছে। দু'বছর বাদে আবার হঠাৎ ফিরে এসে বিড়ম্বনা বাধাতে চাইছে।

অথচ, আমরা এই মানুষেরা এমনই হতভাগার জাত যারা এক নিয়মিত সাধারণ রাতে হঠাৎ দু'বছর বয়সী মৃত অনুভূতি বাঁচিয়ে তোলা সংগীতের ইন্দ্রজালে আত্মসমর্পণ করি, পচে যাওয়া পুরাতন হৃদয়ের শোকে টানা দু'বছর পর হঠাৎ চোখের জল ফেলি এবং সেই বিশেষ গানটিকে নিজের 'সর্বকালের সর্বপ্রিয়' এর তকমা দিয়ে দিই। পৃথিবীকে যত মোহিনীমোহন ভাবতে ভালোবাসি সে রোম্যান্টিক জাল ছিঁড়ে দেয়া গানটিকে আচমকাই আত্মায় টেনে নিই।

তাই তো এ অভাগা জাতির সুমিষ্টতম সংগীতের জন্ম হয় বিষণ্ণতম বিষাদ থেকে- হয়ে চলেছে মানুষের স্বর্গচ্যুতির কাল থেকে, বজায় রইবে যতদিন মানুষ জাতটার বিলোপ না হয় ততদিন অব্দি- এক অক্ষয় অভিশাপের মত।



ছবি: Pinterest

(সর্বস্বত্ত্ব সংরক্ষিত: ঋদভিকা পাল)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩০

দজিয়েব বলেছেন: বিষণ্নতার গদ্য বোধহয়... সুন্দর...

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪৯

ঋদভিকা পাল বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.