নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" I prefer to be a dreamer among the humblest, with visions to be realized, than lord among those without dreams and desires. \"(Kahlil Gibran)

ঋদভিকা পাল

শিল্পপ্রিয়

ঋদভিকা পাল › বিস্তারিত পোস্টঃ

সমাজ ও সোডিয়াম বাতির আলো

০১ লা জুলাই, ২০২০ দুপুর ১২:২৫

রাত প্রায় ৯:৩০।

আজ অফিস থেকে বেরোতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে অংশুমানের। বাসস্ট্যান্ড থেকে হাঁটাপথে বাড়ি পৌঁছতে ১০ মিনিট মতন লাগে। দ্রুত পা চালিয়ে হাঁটছে সে।

বাসস্ট্যান্ড থেকে বাড়ি যাবার মাঝামাঝি রাস্তাটিতে সন্ধ্যের পর থেকেই লোক চলাচল কমতে থাকে। এই রাত ৯:৩০ এ স্রেফ একটি কুকুর আর উল্টোদিকে যেতে থাকা দু'জন পথচারী ছাড়া আর কাউকে দেখতে পেলো না অংশুমান।

ওধারের রাস্তার দুটো সোডিয়াম বাতির একটি নষ্ট, আরেকটি কেমন অশীতিপর বৃদ্ধের চোখের মত ঘোলাটে আলো ছড়াচ্ছে।

অংশুমান রাস্তার যে ধারটি ধরে হাঁটছিল, তার পাশে বেশ খানিকটা জায়গা জুড়ে জঙ্গল হয়ে আছে। জঙ্গলের প্রায় ধার ঘেঁষে চলতে চলতে সে শুনতে পেলো একটি পুরুষকণ্ঠের আর্তনাদ।

প্রথমে অংশু ভাবলো, এড়িয়ে যাবে। পরে কৌতূহলবশে জঙ্গলের ভেতরে ঢুকলো সে।

ঢুকেই কয়েক হাত এগিয়ে দেখতে পেলো, একটি পুরুষদেহ মাটিতে পড়ে ছটফটাচ্ছে। পকেট থেকে মোবাইল বের করে টর্চলাইট অন করতেই অংশু দেখলো, সেই যুবক বয়সী পুরুষটির জামাকাপড় বিশ্রীভাবে ছেঁড়া, হাতে-মুখে দাঁত নখের দাগ টাটকা হয়ে আছে। পাশে স্রেফ একটি আইডি কার্ড ছাড়া আর কিচ্ছু নেই।

অংশুমান বুঝতে পারলো, রীতিমত তার বিশ্বাস জন্মালো, এ ধর্ষণ।

অংশুমানের বিশ্বাস করতে কষ্ট হয়নি, কারণ, সে নিজেও যে প্রথম কৈশোরে তার সাথে ঘটে যাওয়া এমনই এক ঘটনার ট্রমা বয়ে চলেছে।

সে এ-ও জানে, সমাজের কাছে এমন ঘটনা নিতান্তই একটি রসালো কেচ্ছা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪১

মা.হাসান বলেছেন: আমি বাক্যহারা। সব সম্ভব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.