| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা গোটা শহরের ওপর আলো পড়ছে।
শহরে নিষ্প্রাণ যন্ত্রের বেসুরো আওয়াজ আছে,
অভিশপ্ত মানুষের ক্ষুধা আছে,
হুইস্কির স্রোতে প্রতিফলিত আদিম পশু আছে,
আছে লালসার প্রতি নিতান্ত অভ্যস্ত ভালোবাসা।
শহরে প্রেমও আছে।
তবে ভ্যালেন্টাইনে শরীরজুড়ে লাল মাখলেও
এ শহরের হৃদয় আদতে ধূসর।
এখানে প্রেমের গল্পগুলোতে দাঁড়ির দাপট বড় বেশি।
চকচকে মুঠোফোন ভেজে মানুষ-বুকের জলতরঙ্গে,
জমজমাট থাকে 'মুভ অন' এর বাজার।
এ শহরে নকশিকাঁথা জন্মায় না;
সুতোর পরে সুতো ছেঁড়ে,
জোড়া লাগে না।
বড় গন্ধ উঠছে,
বড় একা লাগছে।
একটা গোটা মৃত শহরের ওপর চাঁদের আলো পড়ছে।
(সর্বস্বত্ত্ব সংরক্ষিত: @ঋদভিকা পাল)
০৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:২৬
ঋদভিকা পাল বলেছেন: অনেক ধন্যবাদ।
আমি বাংলাদেশের, আর না, প্রথম পাতায় এখনো একসেস পাইনি।
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০২০ রাত ৮:৫৩
বিজন রয় বলেছেন: আপনার কয়েকটি কবিতা পড়লাম।
অনেক ভাল লেখেন।
আপনি কি কোলকাতার?
আপনি কি প্রথম পাতায় একসেস পেয়েছেন?