| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিবিড়াকাশে প্রতিপদের চাঁদের মতো পূর্ণ অথচ অপূর্ণ,
ভাঙা দর্পণ এর মত বহুধা বিভক্ত,অনিশ্চয় এক অস্তিত্ব আছে।
"জীবন" বলে তাকে।
খালি হাতে সে ফেরায় না;
দুঃখ-সুখের দোল দোলানো অদ্ভুত মায়াদেবী সে।
সে কখনো অরফিউস এর প্রণয়িনীর অলীকতা,
কখনো বা দ্রৌপদীর স্খলিত কেশের অপমান।
কখনো সে পারিজাত পুষ্পের আনন্দ-সৌরভ,
কখনো বা সোমরস এর মাদকতাময় গৌরব।
কখনো সে নীলকণ্ঠ শিবের কণ্ঠে ধরা বিষ,
আবার,
কখনো বা লক্ষ্মী ঠাকরুণের হাতের ধানের শীষ।
বেদনার খাদ
হরষের চূড়া,
দুই হস্তে সমাদরে বরা
সেই মায়াবিলাসিনী-ই জীবন।
আর,
সেই অদৃশ্য দেবীর সানন্দ তপস্যা ই
যাপন।
( সর্বস্বত্ত্ব সংরক্ষিত : @ঋদভিকা পাল)
©somewhere in net ltd.