নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" I prefer to be a dreamer among the humblest, with visions to be realized, than lord among those without dreams and desires. \"(Kahlil Gibran)

ঋদভিকা পাল

শিল্পপ্রিয়

ঋদভিকা পাল › বিস্তারিত পোস্টঃ

অণুগল্প-৩

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১০:২৮




#বিশ্বাস

সাদা কাপড়ে মোড়া পঞ্চাশ ছুঁই-ছুঁই অমলবাবুর নিথর দেহ পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। রহমানগঞ্জ থানার ইনচার্জ প্রমিত সান্যাল দুই রুমের বাসাটিতে খানাতল্লাশ সেরে শোবার ঘর থেকে বেরোতে যাবেন, দরজার ঠিক সামনে এক টুকরো সাদা কাগজ দেখতে পেলেন।

কাগজ খুলে দেখলেন একটি চিরকুট, তাতে লেখা, "শর্মিলার মৃত্যুর পর ভেবেছিলাম, সামান্য বেতনের চাকরিটি আর লেখাপড়া নিয়ে বাকি জীবন নিরিবিলিতে কাটিয়ে দেবো। স্ত্রীকে কোনোদিন সচ্ছল সংসার,সন্তান দিতে পারিনি; এবারে নিজের মত প্রায়শ্চিত্ত করবো। দীর্ঘ একুশ বছর যে প্রতিষ্ঠানের সেবায় নিজেকে ঢেলে দিতে গিয়ে শর্মিলার অপেক্ষা-উৎকণ্ঠা উপেক্ষাই করে গিয়েছি, তারাই যে আজ আমায় তহবিল তছরূপের দায়ে ছাঁটাই করবে- কে ভেবেছিল? ক্ষতি তাতেও নয়, বড় ক্ষতি এটাই, বাড়িতে পুলিশ আসার পর দেখেছি যারা এতদিন আমায় সমীহ করতো তারাও কানাঘুষো করছে, বন্ধুরা একঘরে করেছে। স্লিপিং পিল ছাড়া আমার আর তাই উপায় নেই। অথচ, আমি তো জানি, ঋণের জ্বালা সয়েও অন্যের উপার্জনে হাত দেবো- এ কোনোদিন সুদূরতম কল্পনাতেও ভাবিনি।

মানুষের বিশ্বাস কি কাচের চেয়েও ঠুনকো?"

(সর্বস্বত্ত্ব সংরক্ষিত: @ঋদভিকা পাল)
ছবিসূত্র: Pinterest










মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.