নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" I prefer to be a dreamer among the humblest, with visions to be realized, than lord among those without dreams and desires. \"(Kahlil Gibran)

ঋদভিকা পাল

শিল্পপ্রিয়

ঋদভিকা পাল › বিস্তারিত পোস্টঃ

অনামা-৫

০১ লা মে, ২০২১ বিকাল ৩:০৬

কিছু আঁধার দেখেছি।
জমাট, নিশ্ছিদ্র আঁধার।
পরমেশ্বরের আদেশে যার কালোয় জ্যোৎস্নার প্রবেশ নিষেধ।

কিছু আঁধার দেখেছি।
হাতড়ে মরা আঁধার।
মহাবিশ্বের মাতৃজঠরগত আঁধার নয়,
প্রলয়সর্বস্ব তমিস্রা।

কিছু আঁধার দেখেছি।
অসহায়, বড় অসহায় গুমরে মরা আঁধার।
আর্তের নাদ নয়,
নীড়হারা অন্ধের আঁকড়ে ধরা প্রার্থনা।

কিছু আঁধার দেখেছি।
পরিত্যক্ত প্রাসাদের আঁধার,
কালবোশেখির রাতের আঁধার,
নক্ষত্রবর্জিত কবরের আঁধার।

আমি আঁধারের কিছু অবয়ব দেখতে পেয়েছি।
(ঋদভিকা
০১/০৫/২১)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.