নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" I prefer to be a dreamer among the humblest, with visions to be realized, than lord among those without dreams and desires. \"(Kahlil Gibran)

ঋদভিকা পাল

শিল্পপ্রিয়

ঋদভিকা পাল › বিস্তারিত পোস্টঃ

অনামা - ৬

০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:১৮

এইতো সেদিন ফাগুন এসেছিল।
নিঃসঙ্গ হিমে জমা বরফে ভাঙন ধরাবে বলে ফাগুন এসেছিল অনাহুত অতিথি হয়ে,
নতুন পাতা আর কৃষ্ণচূড়ার উপহার নিয়ে।

মনে আছে, সে কী উৎসব জমেছিল সেদিন!
বসন্তবরণ করবে বলে প্রেম এঁকেছিল স্বপ্নরঙা আল্পনা,
পাখিরা গেয়েছিল বসন্ত বাহার,
লাজবতী পৃথিবী করেছিল ফুলের শৃঙ্গার,
আশার নৈবেদ্যে হয়েছিল ঋতুরাজের পূজা।

তবু সে চলে গেল কেন?
পূজায় বুঝি ভুল ছিল?
অথবা, সে কেবল কেড়ে নিতেই এসেছিল, দাতার ছদ্মবেশে?

জবাব সে দিয়ে যায়নি,
চলে গেছে ততদূর, যতদূর গেলে প্রিয়তম সাদা পাতা হয়ে যায়,
পথভোলানো কুয়াশা একচ্ছত্র অধিপতি হয়ে বসতে পারে।

ফাগুন চলে গেছে,
হিমের মৃত্যুকে অভিষিক্ত করে জীবন চলে গেছে।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.