| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু তুমি সময় পেলে
এসো আমার বাড়ি ,
অঞ্জলিতে পুস্প দেব
যতটুকু পারি ।
বন্ধু তুমি ভয় পেয়োনা
চলতি পথে একা ,
পথের বাঁকে ঝোপে ঝাড়ে
আমার পাবে দেখা ।
বন্ধু তুমি পৌছবে যখন
আমার বাড়ি এসে ,
ময়না পাখি গান শোনাবে
তোমায় ভালোবেসে ।
©somewhere in net ltd.