নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সি গুড বি গুড

ইমরুলহাসান

আমিই বাংলাদেশ

ইমরুলহাসান › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৭

প্রত্যাশা

– ইমরুল হাসান (অর্থনীতি ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা)



উঠ হে নবীন মুছে ললাটেরও শোণিত,

থেক নাকো আর তমসার মাঝে ঘুমিয়ে।

উঠ হে নবীন দেখ উঠেছে তপন,

উঠ পাবকের মত জ্বলে, চল মাতঙ্গের মত এগিয়ে।

ওরেও নবীন হয়ে উঠ দূর্মর, হইয়ো নাক স্থির,

চচ্ঞল না হলে হবে নাক কাজ উন্নত কর শীর।

দূর্গম পথ পাড়ি দিয়ে নবীন দুর্জয়ে কর জয়,

অদৃষ্টে তোমার থাকবে শ্রদ্ধা হবে নাক কোন ক্ষয়।

তোমার শ্রবণ শুনছে কি কভু আমারই এই বাণী,

বিভিষিকার মাঝে নোয়ান কোরোনা উন্নত শীর খানি।

তাহলেই খুজে পাবে নবীন নিগূড় সেই ধন,

বাংলার মাঝে দাওগো নবীন বিলিয়ে আপন প্রান।

খোলহে নবীন খোলো, খোলহে লোচন খানি,

দিবা পেরিয়ে গেল নবীন উঠে পড় এখনি।

তোমারই পার হতে হবে হায় ওইনা জলনিধি,

নবীনরাই তো করছে এটা আজ অবধি।

কামিনির মত থাকিওনা পড়ি তোমরা এ ধরাতে,

কাঙ্ক্ষিত মুক্তির বাতা যে তোমাদেরই হবে আনতে।

সকাল হয়েছে তবু জাগলে না তাই এসেছি জাগাতে,

যৌবনের রাজটিকা ধারন করে নবীন ছুটে চল দূর্বার গতিতে।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.