নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গগণ আলো

ইরফান চৌধুড়ী নামের এক লোক। কাজ হল corporate training.

গগণ আলো › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধি হয়েছে তবে নির্বাচনটা একটা ফ্যাক্টর হবে

১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

বছর দশেক আগেও বাংলাদেশ তৃতীয় বিশ্বের ছেড়াবেরা দেশগুলোর কাতারে ছিল। ছিল দরিদ্র দেশের তালিকায়। কিন্তু বর্তমানে বাংলাদেশ সেই কাতার থেকে অনেকটাই সরে এসেছে। বলতে গেলে বাংলাদেশ এখন তৃতীয় বিশ্বের লিডার, মানে ভালোর দিক থেকে। সকল বাংলাদেশীদের জন্য এটা অত্যন্ত আনন্দের খবর যে বাংলাদেশের মাথাপিছু আয় ১৭৫0 ডলার মার্কিন ডলার ছাড়িয়েছে। ঠিক এমনটাই জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বিবিএস (বাংলাদেশ পরিসংখ্যান ‌ব্যুরো) ২০০৫-০৬ বছরকে ভিত্তি হিসেবে ধরে বাংলাদেশের জিডিপি গণণা করতে শুরু করে।

মাথাপিছু আয়ের হিসেবে বাংলাদেশ এখন উপরের দিকে। এমন প্রশংসনীয় অর্জনের জন্য আমাদের অবশ্যই ধন্যবাদ দিতে হবে সেই সব প্রবাসী বাংলাদেশীদের যারা কঠোর পরিশ্রম করে উপার্জিত টাকা দেশে পাঠায়, দেশের অর্থনীতিরি চাকাকে সচল রাখে। আমাদেরকে আরো ধন্যবাদ দিতে হবে রেডিমেট গার্মেন্টস সেক্টরের কর্মীদের এবং উদ্যোক্তাদের। তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকার রাখছে। আর এ জন্য অবশ্যই বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিতে হবে যাদের কিছু পলিসির কারণে বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে।

হতে পারে এটাই উত্তম সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করার। আমাদেরকে অবশ্যই আত্মনির্ভরশীল হতে হবে এবং অর্থনৈতিকভাবে স্বাধীন হতে হবে। কারণ সেটা যদি সম্ভব না হয় তাহলে স্বাধীনতার ফল তৃণমূল পর্যায়ে পৌছবে না।

মাথাপিছু আয় বৃদ্ধির খবরটি সত্যিকার অর্থেই একটি ভালো খবর। যেকোনো ধরণের রাজনৈতিক অস্থিরতা আমাদের অর্থনৈতিক উন্নতির জন্য ক্ষতিকর, কেউ চায় না রাজনৈতিক অস্থিরতা ফিরে আসুক। আশা করা যায় দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে দেশের নের্তৃবৃন্দ রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবেন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখবে। কারণ দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ অত্যন্ত দরকারী। দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হতে বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে না। ফলে দেশের উন্নয়নও হবে না।

শান্ত পরিবেশে নির্বাচনটা হয়ে গেলেই ভাল!

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

স্বপ্নীল ফিরোজ বলেছেন:


সুন্দর পোস্টে ভালো লাগা জানিয়ে গেলাম।

১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩০

গগণ আলো বলেছেন: ধন্যবাদ

২| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

আবু হাসান লাবলু বলেছেন: নির্বাচন নিয়ে মনে হয় একটু হোঁচট আসতে পারে আমার ব্যক্তিগত ভাবে মনে হয়।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:


মাথাপিছু আয়, ১৭৫০ ডলার?

ডলার কখনো দেখেছেন?

৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৩

কানিজ রিনা বলেছেন: শুধু স্টেশন ফুটপাতে শুয়ে থাকা শিশু
কিশোর কিশোরীদের মাথা পিছু আয়
বাড়ে নাই। তারা হয়ত দেশের নাগরীক
আওতার বাইড়ে। তবুও ভাল লাগল
আমাদের দেশ এখন বিশ্বের কাছে উন্নয়ন
শীল দেশ হিসাবে পরিচিত। ধন্যবাদ।

১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩১

গগণ আলো বলেছেন: একদিন সেটাও নিশ্চিত হবে...

৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৩

কানিজ রিনা বলেছেন: শুধু স্টেশন ফুটপাতে শুয়ে থাকা শিশু
কিশোর কিশোরীদের মাথা পিছু আয়
বাড়ে নাই। তারা হয়ত দেশের নাগরীক
আওতার বাইড়ে। তবুও ভাল লাগল
আমাদের দেশ এখন বিশ্বের কাছে উন্নয়ন
শীল দেশ হিসাবে পরিচিত। ধন্যবাদ।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: নির্বাচন শান্ত ভাবেই হবে।
যারা ঝামেলা করবে তাদের তো কোমর ভাঙ্গা।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৯

সাইন বোর্ড বলেছেন: ভয় নেই, নির্বাচন শান্ত হবে, ভোট সবার না দিলেও চলবে ।

৮| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৭

আলআমিন১২৩ বলেছেন: বোগাস পোষ্ট। সম্পদ বন্টনের হিসাবপত্র শিখে পোষ্ট দিয়েন। ছেলে ভুলানো গান গেয়ে লাভ নেই।

১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৪

গগণ আলো বলেছেন: দেশের উন্নতি দেখলে আপনার কষ্ট হয় বুঝি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.