| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইশরাত জাহান
আমি প্রিয়াংকা। আমি ব্লগে নতুন। ব্লগে ঢুকে অনেকের ব্লগ পরলাম, ভালো লাগলো। এক জনের ব্লগ পড়ে তার মানসিকতার পরিচয় পাওয়া যায়। অবসর সময়ে বসে আমরা কতকিছুই না চিন্তা করি।সেগুলোই যদি আমরা একটু গুছিয়ে লিখি তাহলে যে কত সুন্দর লেখা তৈরী হ্য় তা কারো ব্লগ পড়লেই বোঝা যায়। এই ভেবেই আমার ব্লগে আত্মপ্রকাশ।
কি দিয়ে শুরু করব ঠিক বুঝতে পারছি না । লেখাটা আমি কাউকে হার্ট করার জন্য লিখতে চাই না । কথায় আছে না ? “অলস মস্তিষ্ক শয়তানের কারখানা” । যদি ও আমি শয়তানি কোনো কথা বার্তা বলতে চাই না, বলব ও না আশা করি। আমি আসলে হাউসওয়াইফ নিয়ে কিছু ভাবছি কিছুদিন ধরে, নিজে ও সেই লাইফ লিভ করছি কিনা!!! আমার আশে পাশের বেশিরভাগ হাউসওয়াইফদের দেখি তো ,আমার কাছে এই লাইফটা একটু নন প্রোডাকটিভ মনে হচ্ছে, যদিও হাউসওয়াইফরা ও প্রতিদিন কিছু না কিছু প্রোডিউস করেন, কিন্তু সেই প্রোডাকশনটা কেউ দেখতে পায় না অথবা অনুভব করে না, খেয়ে ফেলে ......আমি তাদের রান্না করা সুস্বাদু খাবারের কথা বলছি!!! আমি নিজে ও করি এবং খাই । যাক এখন গৌরচন্দ্রিকা রেখে বরং কাজের কথায় আসি। কাজের কথাই বটে !!!
আমার মতো আপনারা যারা বাসায় বসে বসে বোর হচ্ছেন, তাদের উদ্দেশ্যে লিখছি । গৃহিনী হওয়াটা খুব একটা আনন্দের না এটা নিশ্চয়ই আপনারা সকলে এতদিনে টের পেয়েছেন। তাই না? সারাদিন কষ্ট করে বাসার কাজ করা, রান্নাঘরে ঘাম ঝরিয়ে রান্না করা, দিন শেষে শোনা “ যা বোঝোনা তা নিয়ে কথা বলতে এসো না”। কেন ? কেন এসব শুনব বলুন তো? আপনি কেন শুনবেন? আপনার কি কোনো প্রতিভা নেই? নিজস্ব কিছু করবার অধিকার নেই? নিজের জন্যে দিনের কিছু সময় বের করে একান্তই নিজেকে নিয়ে ভাবার দরকার নেই? আমি সেদিন এক ভাবিকে জিজ্ঞেস করলাম “ কি করেন বাসায় অবসরে ?” তিনি বললেন “ কি করব? অবসরই তো পাই না!!! কত কাজ,বাচ্চার স্কুল,পড়া, রান্না, আমার সাহেব আবার ভোজনরসিক কতো কিছু খেতে চায়, ওদের চাহিদা পূরন করে, যত্ন নিয়েই কূল পাই না। নিজের জন্যে সময় কই???” মূলত উনার কথা শুনেই আমার মাথায় চিন্তা ঢুকল ।
আমি শুধু সমাজব্যবস্থাকেই দায়ী করব না মেয়েদের এহেন চিন্তা চেতনার জন্যে । বাংলাদেশী মেয়েরা এমনিতে ও একটু অলস প্রকৃতির । দিনের বেলায় একটু সংসারের কাজ,সন্ধ্যার পর বাচ্চাকে একটু পড়ানো , যারা পড়াতে পারেন না তারা আবার হাউস টিউটর রাখেন । আর নয়তো সন্ধ্যার পর বসে বসে স্টার প্লাসের ডেইলি সোপ দেখতে বসে যান । এভাবে জীবন অতিবাহিত করে তারা নিজেকে খুশি রাখার চেষ্টা করেন এবং জীবনসঙ্গীকে ক্যারিয়ার গড়ার সু্যোগ করে দেন । তাই আপনাকে বলি, আপনার কি মনে হয় না? যে আপনি ও এই দেশের একজন নাগরিক, আপনি ৫ বছর পর পর দেশের অত্যন্ত গুরুত্বপুর্ণ একটি নির্বাচন অনুষ্ঠানে ভোটদানের মাধ্যমে দেশের প্রতিনিধি নির্বাচন করেন । তাহলে আপনি এত নিষ্ক্রিয় থাকেন কেন? আপনার ভোটটি কি আপনার স্বামীর ভোটের চেয়ে কম গুরুত্বপুর্ণ ? নাকি আপনাদের দুজনের ভোট দু’ভাবে গণনা করা হয়?? দেশ কিন্তু আপনাকে মুল্যায়ন করছে ঠিকই, আপনি করছেন না, অথবা নিজের গুণাবলী সম্পর্কে আপনি সচেতন নন ।
আমাদের দেশের বেশিরভাগ পরিবারেই মেয়েরা তাদের স্বামীর ক্যারিয়ারকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। একটু ভেবে দেখুন , আপনার স্বামীর ক্যারিয়ার যাতে ভালো হয় এই জন্যে আপনি কি না করছেন, সে রাত জেগে পড়ছে, আপনি কফি বানিয়ে দিচ্ছেন, তার যাতে ডিস্টার্ব না হয় সেদিকে খেয়াল রাখছেন । এই তিনিই যেদিন আপনাকে আন্ডারএস্টিমেট করবেন তখন আপনার কেমন লাগবে? আমি স্বামীকে সহযোগিতার বিরোধিতা করছি না, অবশ্যই আপনি তাকে সহযোগিতা করবেন ,কিন্তু নিজের স্বার্থটা একটু দেখবার কথা বলছি আপনাকে!!! আপনি আপনার স্বামীকে যেমন সহযোগিতা করবেন তিনি ও যেন আপনার প্রয়োজনের সময় আপনাকে সহযোগিতা করে সেই পরষ্পর সহযোগিতার পরিবেশ পরিস্থিতি তৈরী করার কথা বলছি।
নিজের জন্যে সময় বের করুন, নিজের প্রতিভাকে এভাবে নষ্ট করবেন না। কি করা যায় তাহলে?
এক সময় ভালো ছিব আঁকতেন? এখন আঁকতে অসুবিধা কোথায় ? হাতে তুলি নিয়ে বসে যান, আপনার সাজানো গোছানো সংসারের এক কোণার একটা ফুলদানী দিয়েই শুরু করুন না!!!কিছুদিন পর দেখবেন আপনার আর দেয়ালের জন্য কোনো পেইন্টিং পয়সা খরচ করে কিনতে হচ্ছে না, নিজের শখের সংসারের দেয়ালে নিজের আঁকা পেইন্টিং! কি দারুন !তাই না???
লেখালেখি করতেন স্কুলে পড়তে? স্কুল ম্যাগাজিনে আপনার কবিতা ,গল্প প্রশংসিত হতো, অতীতকে বর্তমানে ফিরিয়ে আনুন, লিখুন......কোথায় লিখবেন??? খুলে ফেলুন না একটা ব্লগ !!! যা মনে আসে লিখুন, আপনার মনের গঠনমূলক চিন্তাগুলোর লিখিত রূপ দিন । কি লেখা যায় বলুন তো!!! যে কোনো কিছু, আমি যেমন এই মূহূর্তে আপনি কি করবেন সেটা নিয়ে লিখছি...তেমন কিছু অথবা আপনার রান্নার কোনো নতুন টিপস লিপিবদ্ধ করুন । কে বলতে পারে? আপনার রান্নার টিপস পড়ে নতুন কোনো গৃহিনি হয়তো উপকার পাবেন, কিছু শিখবেন আপনার কাছে সে, হয়তো একদিন আপনি চলে আসতে পারেন টিভির পর্দায় আপনার রান্নার অনুষ্ঠান নিয়ে!!! এখনতো রান্নাকে সবাই আর্ট মানেন । কোনো কাজই ছোটো নয়, সাধনা আর চর্চা সব কাজকেই বড় বানিয়ে দেয়।
দেশের খবর রাখুন, বিশ্লেষন করুন সেগুলো নিয়ে, আপনার মতামত ,সুপারিশ গুছিয়ে লিখতে পারেন । জানি আপনার মা বলবে “ বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে , সংসার হয়েছে , এখন ওসব ইন্টারনেট ঘাটলে তোমার চলবে না”। ওসব কথায় কান দেবেন না। আপনি আপনার কাজ করুন। সন্ধ্যার ডেইলি সোপ না দেখে , খবরটা দেখুন। আমাদের দেশের মাননীয় রাজিনীতিবিদদের বক্তব্য ও কিন্তু কম বিনোদনমূলক নয়!!!
আমি বেশিরিভাগ ভাবীকেই দেখেছি দেখা হলেই তারা বাচ্চাদের পড়ালেখা কেমন চলছে, ওই ভাবি কি করেছে, সেই ভাই কি করেছে, কাজের বুয়াটা বেয়াদব এই সব অহেতুক আলাপ করেন, আপনিই বলুনতো আপনার স্বামীকে কখনো দেখেছেন এমন আলাপ করতে??? তারা কিন্তু গঠনমূলক আলোচনাই বেশি করে!!!তাদের আলচনার প্রধান বিষয়বস্তু কিন্তু দেশ , দেশের পরিস্থিতি ও সমসাময়িক সমস্যা!!!
অনেক লিখে ফেলেছি!!! যে যুগে বেশির ভাগ শহরের মেয়েরাই গ্র্যাজুয়েশন করা, আর পাত্রী পছন্দে যোগ্যতার মুল্য বেশী, সবচেয়ে বড় কথা যখন আমাদের দুই নেতাই মহিলা......সেখানে ভাবিদের এমন আচরণ আসলেই ভাবিয়ে তোলার মত!
চলুন আমরা বদলে দিই তথাকথিত গৃহিনীদের জীবন, কেউ যেন এই ভেবে হতাশায় না ভোগে যে কেন আগে পড়িনি, কেন আগে নাচ শিখিনি, কেন যে গানটা ছেড়ে দিলাম!!জীবনতো একটাই, উপভোগ করুন............কর্মমুখর থাকুন!!!
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬
ইশরাত জাহান বলেছেন: ধন্যবাদ ভাইয়া
২|
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
ইশরাত জাহান বলেছেন:
৩|
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
বাউল মোহর বলেছেন: বৃত্ত থেকে বেরোতে চা্য় না কেউ। যারা বেরোয়.... একটু বেশিই বের হয়।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
ইশরাত জাহান বলেছেন: যেমন?
৪|
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
যশোরের পোলা বলেছেন: সিস্টার, এই সহজ কথাটাই তো সবার মাথায় ঢোকেনা।
শেষের প্যারাটা ভালো লাগলো
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
ইশরাত জাহান বলেছেন: ধন্যবাদ ভাইয়া![]()
৫|
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
মনিরা সুলতানা বলেছেন: জীবনতো একটাই, উপভোগ করুন............কর্মমুখর থাকুন!!!
ভাল লিখেছেন ![]()
কিন্তু যারা ব্লগ এ লেখা লিখি করেন, বা যারা আপনার পাঠক তারা কি ডেইলি সপ এর দর্শক ?
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬
ইশরাত জাহান বলেছেন: মনিরা আপু, আপনি ও যথার্থই বলেছেন ![]()
৬|
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
শার্লক বলেছেন: ভাল বলেছেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬
ইশরাত জাহান বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৭|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২
আমি ব্লগার হইছি! বলেছেন: আপনি ভালো লিখেছেন। আমার বউ যখন বাসায় অলস বসে থাকতো তখন শুধু আমার পিছনে লাগতো আর ফালতু ফালতু সিরিয়াল দেখতো। পরে আমি তাকে ব্যান্কের চাকরিতে ঢুকিয়ে দিয়েছি। এখন সেও বেশ ভালো আছে। বাসার কাজ আগে যা করতো এখনও তাই করে। কিন্তু অকারণে আমার পিছনে লাগার আর ঐসব সিরিয়াল দেখার সময় পায়না। এখন সে যে সময়টা দিতে পারে ঐটাই কোয়ালিটি টাইম।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮
ইশরাত জাহান বলেছেন: ভাইয়া হাসবেন্ডের পিছে লাগার কথা কিন্তু আমি লিখি নাই!!!হাহাহা এনি ওয়ে ধন্যবাদ
৮|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫
আরজু পনি বলেছেন:
একজনকে কয়েকদিন থেকে এ্যাভয়েড করছি এই ঘরকন্নার ঘ্যানর ঘ্যানর করা থেকে বাঁচতে। যাদেরকে বলেও কাজ হয় না তাদের নিয়ে সত্যিই বিপাকে আছি, তারা নিজেদের সমস্যার সমাধানের পথ খুঁজবে না আবার কানের কাছে সারাক্ষণ হায় হুতাশও করবে।
সুন্দর লিখেছেন, তবে এটা বাস্তবে তাদের বোঝাতে হবে....
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২২
ইশরাত জাহান বলেছেন: জি আমার ও ইচ্ছে করে বোঝাতে কিন্তু ঐ যে তথাকথিত হাউসওয়াইফ!!!
৯|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৬
দি সুফি বলেছেন: ভালো কথা লিখেছেন। বস্তাপচা ডেইলি সোপ গুলো অনেক অংশেই গৃয়িণীদের মাথা খেয়ে ফেলছে। আমার বড় বোন এবং মামাতো বোনকে দেখি ঘরে বসে বসে সেলাইয়ের কাজ করে, বাচ্চা-কাচ্চার জামা, নিজের জামা, ওয়াল ম্যাট এইসব (যদিও এই দুইজনও ডেইলি সোপের নামে পাগল
)।
আমারও একটা প্ল্যান আছে। যখন বিয়ের চিন্তা-ভাবনা করব, তখন আমার পেশা রিলেটেড পড়াশুনা করা মেয়েকেই বিয়ে করার চেষ্টা করব। এতে করে আমি তার জন্যও কাজের ব্যবস্থা করে দিতে পারব, যাতে করে সে ঘরে বসে বসে বিরক্ত না হয়ে যায়। তবে আমি মেয়েদের ঘরের বাইরে কাজ করার বিরোধী। এব্যাপারে আলোচনা করতে চাচ্ছি না।
ভালো থাকবেন এবং ডেইলি সোপ থেকে দূরে থাকবেন
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
ইশরাত জাহান বলেছেন: আল্লাহর রহমতে ডেইলি সোপ থেকে দূরে আছি, ভালো আছি!!! ধন্যবাদ ভাইয়া আপনাকে , আপনি ও ভালো থাকবেন।
১০|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৩
পথহারা সৈকত বলেছেন: জীবনতো একটাই, উপভোগ করুন............কর্মমুখর থাকুন!!!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪
ইশরাত জাহান বলেছেন: ![]()
১১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭
মো জহিরুল ইসলাম বলেছেন: আপু , সংসারে কাজের শেষ আছে বলে মনে হয় না। তবে আপনার কথাগুলির যুক্তি ভাল।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০
ইশরাত জাহান বলেছেন: হ্যা ভাইয়া, এটা তো হাড়ে হাড়ে টের পাচ্ছি। তারপর ও সৃজনশীল কিছু নিয়ে সময় কাটাতে ভালো লাগে।আমি কিন্তু মোটে ও হাউসওয়াইফদেরকে ছোটো মনে করি না। আমাকেই দেখেন সারাদিন অনেক কাজ করি।বিকালের নাস্তা চা সব নিজের হাতে বানাই, বাথরুম পর্যন্ত নিজে ধুই।কিন্তু এসব করতে গিয়ে অনেকেই নিজের স্পেসের কথাটা বেমালুম ভুলে যান। এক সময় দেখা যায় ছেলে মেয়েরা যখন বড় হয়ে যায়, সবাই সবার জায়গাতে প্রতিষ্ঠিত অথচ তাদের সাফল্যের পেছনে যার কঠোর পরিশ্রম তিনি কিন্তু অবহেলিত থেকে যান আর বুড়ো বয়সে আফসোস করেন। এর একেবারে বাস্তব উদাহরণ আছে আমার কাছে। এনি ওয়ে ধন্যবাদ ভাইয়া ।ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
আকন্দ বলেছেন: ভালো লাগলো!