নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বাসহীন পৃথিবী দোযখের সমান

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)

আর.এইচ.সুমন

"সৌন্দর্য্য দেখতে কাউকে নিমন্ত্রণ করতে হয় না...." ওয়েব সাইট : (http://www.facebook.com/Sumontography ) ইমেল আইডি :-( [email protected] )

আর.এইচ.সুমন › বিস্তারিত পোস্টঃ

জোয়ার্দর বাড়ি ছবি ব্লগ

১৯ শে জুন, ২০১০ দুপুর ১:৪৭





ঝিনাইদাহ জেলার হরিনাকুন্ডু থানার শ্রীপুর গ্রাম । শান্তশিষ্ট পরিবেশে কুমার নদীর তীরের এই গ্রামটি ইংরেজ শাসনামলের কিছু আগে অনেক গোছালো ভাবে গড়ে ওঠে .।

দেশবিভাগের আগেই ভারত থেকে আসা জমিদার শ্রেনীর কিছু লোক যারা অনেক টাকা পয়সা নিয়ে এই গ্রামে নৌকা যোগে আসে.। এবং বসতি স্থাপন করে. ইমানদি স্বরুপদি নামে দুই জোয়ার্দার।

সে অনেক লম্বা কাহিনী .। অন্য একদিন বলবো..।



এই টাকা পয়সাওয়ালা মানুষ গুলো কিছু দিনেই এই গ্রামের এবং এর আশেপাশের গ্রামে জমি জায়গা কিনে বসতি পাকা পোক্ত করে নেয়.। জমিদারি শুরু করে,,,



নিচের এই বাড়ি সেই জমিদাররা তৈরি করেছিলো..











বাংলা ১২৫০ সালের পরে তারা এই বাড়ি বানানোর কাজ শুরু করে তারা .।

এই গ্রামে আসার পর তারা যখন আলাদা ভাবে থাকতে শুরু করে একটু বিভক্ত হয়ে.। তাদের জমিদারির বিস্তার ঘটাবার জন্য..।









১২৮০ সালের দিকে এই তিন পক্ষের তিন জন তিনটি বড় বাড়ি তৈরি করে .। তাদের ভেতর একটা প্রতিযোগিতাও ছিল.। যেমন ছিল সুন্দরী বউ বিয়ে করার বেলায়.। অনেক সুন্দর শিল্পকর্মের মাধ্যমে তৈরি এই বাড়ি গুলো.. কিন্তু যারা তৈরি করেছে তাদের ছিলনা কোন আধুনিক সরঞ্জাম বা প্রাতিষ্ঠানিক শিক্ষা.।







শ্রী ভোলায় জোয়ার্দার , ডাঃ হারেস আলি জোয়ার্দারবসির আলি জোয়ার্দার এই তিন জন তিনটি বাড়ি বানানোর কাজ শেষ করেন.।

শ্রী ভাজন মিস্তিরি ও আরও কয়েজন মিস্তিরির দল এই বাড়ি বানাতে শুরু করে ..। ১৩১৩ সালের ভাদ্র মাসে এই বাড়ি গুলোর কাজ সম্পুর্ণ ভাবে শেষ হয়.. এই বাড়ি গুলো বানাতে যে উপাদান ব্যবহার করা হয়েছে তা হল হাতে বানানো ইট , চুন সুরকি , শাল ও সেগুন কাঠ , বড় বড় ট্রেনের পাত , যার বেশির ভাগই আমদানি করা হয়েছিল ভারত থেকে..।







এই বাড়ি থেকে অনেক নাম করা অনেক শিক্ষিত লোক এর জীবনের শুরু. ডাঃ গনী জোয়ার্দারের নাম এখনও অনেক দূরদূরান্তের মানুষের মুখেও গল্প আকারে শোনা যায় .বৃদ্ধ মানুষের কাছে..।এ ছাড়া এই বাড়িতে বড় জন্মেছেন একজন ভাষা সৈনিক ,,, নাম হুমায়ন কবির . যিনি দীর্ঘ ৪০ দিন কারাবরণ করেছিলেন ভাষা আন্দালনের সময় .। এছাড়া কাপ্টেন আব্দার আলী জোয়ার্দার যিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্থান সেনা বাহিনী থেকে পালিয়ে এসে যশোর সেক্টরের গোয়েন্দা ও যুদ্ধ পরিচালনার কমান্ডার নিযুক্ত হয়েছিলেন ,,,

এছাড়া বীর মুক্তিযোদ্ধা কর্নেল মতিউর রহমান পরবর্তিতে যিনি মেজর জিয়াউর রহমানকে খুন করে নিখোঁজ হয়ে যান.। যার খোজ এখনও পাওয়া যায়নি.।



মুক্তি যুদ্ধের সময় এই বাড়িতে মুক্তিযোদ্ধারা গোপন বৈঠক করতো. এই বাড়িতে মুক্তিযোদ্ধাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হত.।







কালের চাকায় পিষ্ট হয়ে বাড়ি গুলো প্রায় ধ্বংসের মুখে একটি বাড়ি ৩/৪ বছর আগেই ভেঙ্গে ফেলা হয়েছে .। সংস্কার ও যত্নের অভাবে বাড়ি গুলো এখন ধ্বংসের অপেক্ষায় দাড়িয়ে আছে মাথা তুলে .. একসময় যে বাড়িগুলোর নাম ও খ্যাতি ছিল অত্র এলাকায়..।





পরবর্তিতে আরও ছবি এবং এই জোয়ার্দার বংশের ও আশপাশের আরও যে জমিদারেরা ছিলেন তাদের সম্পর্কে তথ্য ও ছবি নিয়ে বৃহত্তম একটা কাহিনী নির্ভর পোস্ট দেবার ইচ্ছা আছে,,,, দেখি কতদূর পারি..

মন্তব্য ১৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১০ দুপুর ২:৫৪

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: তখন ছোট ছোট দেখাচ্ছিল। এখন ভাল্লাগতাছে বেশি।

১৯ শে জুন, ২০১০ দুপুর ২:৫৮

আর.এইচ.সুমন বলেছেন: তখন সমস্যা ছিল....

এখন মনে হয় ঠিক হয়ে গেছে,,,,,,,,,,,,

২| ১৯ শে জুন, ২০১০ বিকাল ৩:১৯

রাজসোহান বলেছেন: অখন নিয়া যান :-/

১৯ শে জুন, ২০১০ বিকাল ৩:২৯

আর.এইচ.সুমন বলেছেন: আইচ্ছা আপনারে নিয়া যাবো....
কুনু সমস্যা নাই.....।

৩| ১৯ শে জুন, ২০১০ বিকাল ৪:১৫

নিমা বলেছেন: হমম জোয়ার্দর বাড়ি খুব সুন্দর আমার ও যেতে ইচ্ছে করছে
সুমন এক কাজ করেন ব্লগের সবাইকে আপনার দাদার বাড়ি দাওয়াত খাওয়ান :):)


আপনি এতো কিছু মনে রাখলেন কি করে ? আমি তো আমার দাদার নামটা ও ঠিক মতো মনে রাখতে পারিনা :P :P


অনেক মনজোগ দিয়ে পড়লাম
ধন্যবাদ আপনাকে

১৯ শে জুন, ২০১০ বিকাল ৪:২৫

আর.এইচ.সুমন বলেছেন: আমাদের এই প্রায় ২০০ বছরের বংশের ইতিহাস ১টা ডায়রিতে লিখা আছে ,,,,,,,, পরবর্তিতে সবটা আরও ভালভাবে তুলে ধরবো....।

আর অবশ্যই আপনাদের একদিন দাওয়াত করবো আমার দাদার বাড়িতে..... ঠিক আছে..।

আপনার ভাল লেগেছে বলে খুশি হলাম...।

৪| ১৯ শে জুন, ২০১০ বিকাল ৪:৩৩

ভালবাসার দেয়াল বলেছেন: অনেক ভাল লেগেছে বর্ননা।

সুন্দর উপস্থাপনা।

ভাল থাকবেন সবসময়।

১৯ শে জুন, ২০১০ বিকাল ৪:৩৬

আর.এইচ.সুমন বলেছেন: সত্যিই কি পেরেছি.....!!!!!!!!

আপনিও ভাল থাকবেন,,,,,,,,,

ধন্যবাদ.....।

৫| ১৯ শে জুন, ২০১০ বিকাল ৫:৪৭

রাজিব শাহরিয়ার বলেছেন: খুব ভালো লাগল ..
আপনার ছবি ও বর্ণনা দুটাই ....
আমি আগে এটা সম্পর্কে শুনিনি ....
প্রিয়তে নিলাম .. :)

১৯ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:০৩

আর.এইচ.সুমন বলেছেন: আমি তো এটা সম্পর্কে আগে কখনো বলিনি.. ;)

প্রিয়তে রাখার জন্য ধন্যবাদ......

৬| ২০ শে জুন, ২০১০ রাত ৯:২২

তাসিয়া বলেছেন: আমরাও জোয়ার্দার বংশ।তবে বরিশালের।
ভালো লাগলো।

২০ শে জুন, ২০১০ রাত ১১:৪৫

আর.এইচ.সুমন বলেছেন: বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে...... একজন তো পাওয়া গেল....
আপনাদের বরিশালে ৪/৫ দিন থেকে আসলাম ২ মাস আগে....।

৭| ২১ শে জুন, ২০১০ দুপুর ১২:৫৮

নিরন্তর পথচলা বলেছেন: সুন্দর উপস্থাপনা দেখি যেতে হবে একদিন।

২১ শে জুন, ২০১০ দুপুর ১:৪১

আর.এইচ.সুমন বলেছেন: অবশ্যই আসবেন.... আর আপনার বাড়ি থেকে তো মাত্র ৩০ মিনিট লাগবে বাইকে আসতে.....।

৮| ২১ শে জুন, ২০১০ বিকাল ৫:০২

শামসুর রউফ সুমন বলেছেন: সুন্দর লিখেছেন।আপনাদের বংশের কথা পড়ে খুব ভাল লাগল।এখন কারো কাছে নিজের বংশ সম্পর্কিত এতো পুরান তথ্য সাধারণত পাওয়া যায় না।দাওয়াত দিতে ভুইলেন না কিন্তু।:P

২১ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:১৮

আর.এইচ.সুমন বলেছেন: আরে বংশের পুরা কাহিনি বলতে গেলে এক তো অনেক সময় লাগবে.।
তবে বলবো একদিন ....।
ডাইরিতে সব লেখা আছে..।
আর আপনাকে দাওয়াত দিতে কখনও ভুলবো না.
এখনই দিয়ে দিলাম....।
আসবেন কিন্তু....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.