| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর.এইচ.সুমন
"সৌন্দর্য্য দেখতে কাউকে নিমন্ত্রণ করতে হয় না...." ওয়েব সাইট : (http://www.facebook.com/Sumontography ) ইমেল আইডি :-( [email protected] )
আমাদের দেশে ইদানিং আত্মহত্যার প্রবনতা বেড়ে গেছে বলে মনে হয়.. করণ গত কয়েক মাসে অনেক গুলো আত্মহননের ঘটনা আমরা দেখলাম বা শুনলাম.। বেশির ভাগই ছিল মেয়ে ।
কিন্তু প্রশ্ন হল কারা আত্মহত্যার সাথে বেশি জড়িত ?
পুরুষ না মহিলা ?
বিজ্ঞানীদের মতে, প্রাণীজগতে মাত্র দুটি প্রাণী রয়েছে যারা নিজে থেকে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যা করে । এদের একটি হচ্ছে লেমিং । আর অন্যটি মানুষ । আজ আমি মানুষের আত্মহত্যা নিয়ে লিখছি...
মানুষের আত্মহত্যা করার কারণ অনেক.। অধিকাংশ মানুষ আত্ম হত্যা করে নিজের প্রয়োজনে । নিজের জীবনের ওপর বীতশ্রদ্ধ হয়ে কিংবা জীবনের কোন একটি অভাববোধের তাড়নাকে যখন সে ঠেকাতে পারে না, তখন সে আত্মহত্যার মতো একটি সিদ্ধান্ত নেয় । তবে কিছু মানুষ আছে যারা জেনেটিক কিছু বৈশিষ্ট্যের কারণে মারা যায় ।
এছাড়া মানুষের মধ্যে নিহিত কিছু বিপরীতধর্মী বৈশিষ্ট্যের কারণেও মানুষ আত্মহত্যা করতে পারে.।
বিভিন্ন সময় মানুষের এই আত্মহত্যা বিষয়টা নিয়ে অনেক গবেষণা করা হয়েছে.. তাতে দেখা গেছে বেশিরভাগ আত্মহত্যা পুরুষের মধ্যেই বেশি.।
বিভিন্ন সময় চালান জরিপে দেখা যায় , প্রতি বছর পৃথিবীতে যত গুলো আত্মহত্যার ঘটনা ঘটে তার ৬৭ শতাংশই পুরুষ । আবার আত্ম হত্যাকারীদের অধিকাংশের নিবাস জাপান , ফিনল্যান্ড এবং নরওয়েতে । জাপানে প্রতি হাজারে ৪১ , ফিনল্যান্ডে ৩৯ এবং নরওয়েতে ৩৩ জন মানুষ আত্মহত্যা করে থাকে ।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আত্মহত্যার হার প্রতি হাজারে ১৪ । অপরদিকে স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলে এই হার ২৮, আফ্রিকাতে ১৬ , অস্ট্রেলিয়ায় ৬ , উত্তর আমেরিকায় ১১ , দক্ষিন আমেরিকায় ৯ , এবং ইউরোপে ২২ । অস্ট্রেলিয়াকে ব্যতিক্রম ধরলে দেখা যাচ্ছে , উন্নত দেশগুলোর তুলনায় অনুন্নত এবং উন্নয়নশীল দেশে আত্মহত্যার হার অনেক বেশি ।
সব কিছু পেয়ে গেলে কি তাহলে মরার ইচ্ছে টা বেশি জাগে ...???
এই সব দেশেগুলোর উপর চালান জরিপে আরও একটি বিষয় দেখা গেছে যে , মহিলাদের তুলনায় পুরুষের সংখ্যা কিছুটা হলেও বেশি .। যদিও এর কোন বিশেষ কারণ খুঁজে পাননি তারা । সব ক্ষেত্রেই নারী পুরুষের আত্মহত্যার কারণ প্রায় একই হয়ে থাকে..।
বাংলাদেশে আত্মহত্যা ........
বাংলাদেশে ঝিনাইদহ জেলায় সব থেকে বেশি মানুষ আত্মহত্যা করে থাকে .। এক হিসেবে দেখা যায় , সারা বাংলাদেশে যেখানে প্রতি হাজারে অপমৃত্যুর হার ১৩, সেখানে ঝিনাইদহ জেলায় অপমৃত্যুর হার ২৭ (আত্মহত্যার হার অন্তর্ভুক্ত) ।
তবে ঠিক কি কারণে এই জেলার মানুষ এত বেশি আত্মহত্যা করে তা সঠিক ভাবে জানা যায় নি.। তবে বেশির ভাগের মতে এই এলাকার মানুষ বেশি মাত্রায় আবেগ প্রবণ হয়ে থাকে ।
**************************************************
০৯ ই জুলাই, ২০১০ রাত ২:০৬
আর.এইচ.সুমন বলেছেন: ভাই আমাদের চোখে আর কইটা খবরই বা ধরা পড়ে বলেন.......।
এই টা গবেষনা সংস্থা রিচার্স এন্ড ইনস্টিটিউট এর প্রধান রিচার্ড স্টিভেনসনের প্রকাশিত তথ্য ।
২|
০৯ ই জুলাই, ২০১০ রাত ১:৩৯
নিমা বলেছেন: ভাইয়া ভালোই লিখছো ![]()
লেখা পড়ার খবর কি?
০৯ ই জুলাই, ২০১০ রাত ২:০৮
আর.এইচ.সুমন বলেছেন: লেখাপড়া করতে মন কে এক রকম জোর করেই আয়ত্তে আনতে হচ্ছে .।
মাঝে মাঝে পালিয়ে যাচ্ছে তবুও ধরে এনে বসিয়ে দিচ্ছি টেবিল অথবা খাটের কোনায় .....
৩|
০৯ ই জুলাই, ২০১০ রাত ১:৪৪
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: কেমন আছো? ![]()
০৯ ই জুলাই, ২০১০ রাত ২:১১
আর.এইচ.সুমন বলেছেন: বস মন খুব খারাপ পর্যায়ে ছিল ....... মাঝে মাঝে ঝিনাইদহের মানুষ হিসেবে আবার প্রমান করতে ইচ্ছে হচ্ছিল যে , আমিও আবেগ প্রবণ .।
তবে আমি হারবো না এত তাড়াতাড়ি .....। আমাকে জিততেই হবে....।
৪|
০৯ ই জুলাই, ২০১০ রাত ১:৪৫
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: আত্মহত্যার বিষয়ে কিছু বললাম না। ![]()
০৯ ই জুলাই, ২০১০ রাত ২:১২
আর.এইচ.সুমন বলেছেন: ভয় নায় আপাতত এই চিন্তা মাথায় নেই .......
তবে আত্মহত্যা না করলেও মাঝে মাঝে পালিয়ে যেতে ইচ্ছে করে ...।
৫|
০৯ ই জুলাই, ২০১০ রাত ১:৪৯
দুরন্ত ইসলাম বলেছেন: যে যেই কারণেই করুক না কেন, আত্নহত্যা কোন সমাধান হতে পারেনা। পৃথিবী অনেক সুন্দর।
ইচ্ছে করে আজীবন বেঁচে থাকি।
০৯ ই জুলাই, ২০১০ রাত ২:১৪
আর.এইচ.সুমন বলেছেন: ঠিক বলেছেন দুরন্ত ভাই...... তবে এই সুন্দর পৃথিবীর সৌন্দর্য্য রক্ষা করাও কিন্তু আমাদের দায়িত্ব ।
ভাল থাকবেন....।
৬|
০৯ ই জুলাই, ২০১০ রাত ২:০১
সায়েম মুন বলেছেন: মরতে তো হবেই! আত্মহত্যা অনেকগুলো উপলক্ষের মধ্যে একটা (জ্ঞানী কমেন্ট
) । বেশীরভাগ মেয়েরাতো কানতে কানতে দুঃখলাঘব করে। পুরুষরা কানতে না পাইরা সুইসাইড নামক মিষ্টি খায়
০৯ ই জুলাই, ২০১০ রাত ২:১৫
আর.এইচ.সুমন বলেছেন:
ধন্যবাদ ছোট্ট বাবু ..........
কেমন আছেন আপনি....?
৭|
০৯ ই জুলাই, ২০১০ রাত ২:০১
চাঙ্কু বলেছেন: কইতাম পারি না । আফসুস
০৯ ই জুলাই, ২০১০ রাত ২:১৬
আর.এইচ.সুমন বলেছেন: তোমারে দেইখা মনে হইতাছে লজ্জা পাইছো....??
নাকি সেই ছোট বেলার হাত চাটা স্বভাব এখনও যায় নি....।
৮|
০৯ ই জুলাই, ২০১০ রাত ২:১২
তাশমিয়া বলেছেন: প্রাকৃতিক নিয়মে একদিন মরে যাওয়ার চেয়ে স্বেচ্ছামৃত্যু(আত্মহত্যা) অনেক ইনটারেস্টিং।
০৯ ই জুলাই, ২০১০ রাত ২:১৮
আর.এইচ.সুমন বলেছেন: তাশমিয়া আপু আপনি কি আমার ঝিনাইদহের আশেপাশের মানুষ....??
এ কি কতা কলেন আপনি......!!!
৯|
০৯ ই জুলাই, ২০১০ রাত ২:১৭
রাজসোহান বলেছেন: আমি দিনের ভিতর ১৫০ বার আত্মহত্যা করি
০৯ ই জুলাই, ২০১০ রাত ২:১৯
আর.এইচ.সুমন বলেছেন: আমি তো এই টা লেখার সময় ও একবার করলাম......
তবে মাঝে মাঝে করি ..... কিন্তু আপনার মত এত বেশি না ....।
১০|
০৯ ই জুলাই, ২০১০ রাত ২:২৭
সোহরাব সুমন বলেছেন: Click This Link
০৯ ই জুলাই, ২০১০ রাত ২:৩৫
আর.এইচ.সুমন বলেছেন: ভাই সোহরাব সুমন আপনার পোস্ট সরিয়ে ফেলা হয়েছে .......
১১|
০৯ ই জুলাই, ২০১০ রাত ২:২৭
মাধব বলেছেন: Is it necessary to write a suicide note before committing suicide ???
০৯ ই জুলাই, ২০১০ রাত ২:৩৬
আর.এইচ.সুমন বলেছেন: মাধব ভাই ঠিক ই বলেছেন........ তাহলে আর বিনা দোষে কেউ দোষী হবে না.....।
১২|
০৯ ই জুলাই, ২০১০ রাত ২:২৭
তাশমিয়া বলেছেন:
না আমি ঐ দিকের লোক না।
কিন্তু তাতে কি!
আত্মহত্যার অধিকার সবারই আছে।![]()
০৯ ই জুলাই, ২০১০ রাত ২:৩৮
আর.এইচ.সুমন বলেছেন: তা তো অবশ্যই .........
আমরা স্বাধীন দেশের অতি বুদ্ধিমান নাগরিক ।
১৩|
০৯ ই জুলাই, ২০১০ রাত ২:৩১
মাধব বলেছেন: Girls are more mature than boys....
০৯ ই জুলাই, ২০১০ রাত ২:৪৫
আর.এইচ.সুমন বলেছেন: ইয়েস ইউ আর রাইট ...........
১৪|
০৯ ই জুলাই, ২০১০ রাত ২:৩৭
সজীব আকিব বলেছেন: বিজ্ঞানীদের মতে, প্রাণীজগতে মাত্র দুটি প্রাণী রয়েছে যারা নিজে থেকে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যা করে । এদের একটি হচ্ছে লেমিং । আর অন্যটি মানুষ । আজ আমি মানুষের আত্মহত্যা নিয়ে লিখছি...
>> না, লেমিংরা আত্মফত্যা করে না, এটা একটা ভুল ধারণা। আর আপনার লেখার উৎস???
০৯ ই জুলাই, ২০১০ রাত ২:৪৩
আর.এইচ.সুমন বলেছেন: লেখার উৎস ইন্টারনেট এবং টিভি চ্যানেল । ........ আর লেমিং আত্মহত্যা করে না এই কথাটা আপনি কোন উৎস থেকে পেয়েছেন বলবেন কি,,,,,,,,,??
আর আপনি কি ডিসকভারি , এনিমেল প্লানেট , ন্যাশনাল জিওগ্রাফি এই সব চ্যানেল নিয়মিত দেখেন ......।
আপনার অবগতির জন্য জানাচ্ছি আমি লেমিং কেন আত্মহত্যা করে এবং কেন এর উপর একটি পোস্ট দিব ......। ঐটা দেখার জন্য দয়া করে একটু আসবেন..........।
১৫|
০৯ ই জুলাই, ২০১০ রাত ২:৪০
শামীম আরা সনি বলেছেন: হারতে রাজি নই।
০৯ ই জুলাই, ২০১০ রাত ২:৪৪
আর.এইচ.সুমন বলেছেন: অবশ্যই হারবো না......।
১৬|
০৯ ই জুলাই, ২০১০ ভোর ৬:৩২
মেহেদী_হাসান বলেছেন: ঝিনাইদহের কোথায় বাড়ি? থাকেন কোথায় এখন?
০৯ ই জুলাই, ২০১০ সকাল ১০:১৪
আর.এইচ.সুমন বলেছেন: চাকলা পাড়া , আর হরিনাকুন্ডুতে দাদা বাড়ি ।
বর্তমানে উত্তরায় আছি ।
আপনিও কি ঝিনাইদহের .......?
১৭|
০৯ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৫২
একলা পাখি বলেছেন: আমিও জানতাম এই ব্যপারে ...... একটু একটু ......।
ভাল পোস্ট .....।
ধন্যবাদ.....।
০৯ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৩
আর.এইচ.সুমন বলেছেন: আপনি জানেন তাই আমারও ভাল লাগলো.......
১৮|
১৪ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩৯
মেহেদী_হাসান বলেছেন: আমি ঝিনাইদহের (মধুপুর গ্রাম, সদর থানা)। থাকার কোন নির্দিষ্ট জায়গা এখনো হয়নি। আপাতত এখন আমেরিকায় আছি; ২ মাস। গত এক বছর আছি সৌদি আরবে।
১৫ ই জুলাই, ২০১০ সকাল ১১:২৪
আর.এইচ.সুমন বলেছেন: থাকার কোন জায়গা না হলে মধুপুরেই ফিরে আইসেন........
১৯|
২৩ শে জুলাই, ২০১০ সকাল ১০:৩৮
িমবন বলেছেন: আত্মহত্যা,আমি ঝিনাইদহ জেলার,খুব ভাল.......আমার বেশ আত্বহুতি দিতে ইচ্ছা হয়।খুব তাড়াতাড়ি ঠান্ডা মাথায় কাজটা করব ভাবছি......কোন পদ্ধতি ভাল বলেনতো????????????
২৪ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৯
আর.এইচ.সুমন বলেছেন: ভাই আপাতত মাথা থেকে চিন্তা টা ঝেড়ে ফেলেন ....।
আর খুব বেশি ইচ্ছে হলে কচু গাছ সব থেকে উত্কৃষ্টতম ।
২০|
২৪ শে জুলাই, ২০১০ দুপুর ২:১৪
সত্যবাদী মনোবট বলেছেন: পালানো টা খারাপ না.......আমি একবার ঘর ছেড়ে চলে গিয়েছিলাম। সে এক মিশ্র অভিজ্ঞতা। ভালো থাকো ভাই........
২৪ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৯
আর.এইচ.সুমন বলেছেন: পালানোর গল্পটা একদিন বলবেন আশা করি....
২১|
২৪ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৪৩
সত্যবাদী মনোবট বলেছেন: বলতে চাই কিন্তু আমি যে গুছিয়ে লিখতে পারি না রে ভাই..........
২৫ শে জুলাই, ২০১০ রাত ১২:০৯
আর.এইচ.সুমন বলেছেন: ভাই যে ভাবে পারেন ঐ ভাবেই লিখে ফেলেন.... প্রথম থেকে শেষ ......
কি কি ঘটেছিল তার উপর.....।
দেখবেন হয়ে গেছে .... আর আমি জানি আপনি পারবেন,,,,,,,,,,
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১০ রাত ১:৩৮
নতুনছেলে বলেছেন: জাপানে প্রতি হাজারে ৪১ , ফিনল্যান্ডে ৩৯ এবং নরওয়েতে ৩৩ জন মানুষ আত্মহত্যা করে থাকে ।
আমার কাছে সংখ্যা টা অনেক বেশি মনে হচ্ছে।