| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাবেদ এ ইমন
লেখালেখিতে হাতে খড়ি ২০০৪ থেকে। কিন্তু সাহিত্যের প্রতি অনুরাগ সেই ছোট বেলা থেকে। কারণ আমার বাবা মা দুজনেই ভীষণ রকম সাহিত্য প্রেমী। মা এবং বাবাকে দেখেছি নাওয়া খাওয়া ভুলে কোন একটা ভালো বই পড়ে শেষ করার পিছনে লেগে আছে সেই অভ্যেস আমাদের চার ভাই বোনের মাঝে ও প্রসারিত হয়। আমার বাবা অনেক লেখা লিখেছেন প্রবাসে বসে। এখনো তিনি প্রবাসে আছেন সাথে আছে আমার বড় ভাই। মা বাবা এবং ভাই ও দুই বোনের অনুপ্রেরণা আমার লেখায় অনেক সহায়ক ভুমিকা রাখে। ২০১২ সালে কাকলি প্রকাশনী আমার প্রথম কাব্যগ্রন্থ "জীবন যেখনে..." বের হয়। পাঠকের অনেক ভালবাসার প্রতিফলন দেখতে পাই সকলের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই কলম তুলির নতুন নতুন চিত্রকর্মের পথে।
জীবন দেখো, সবাই শান্তি চাইছে মনে,
কে চাইছে করতে প্রেম, দুঃখ সখার সনে।
সুখের জন্য কাঁদছে হৃদয়, কাঁদছে সবার চিত্ত,
উল্টো রথে যাচ্ছে দেখা দুঃখ করে নিত্য।
দুঃখ দেখে সবার মন, করে হায়রে হায়,
সুখটা নিয়ে কোন বৈরাগী যায়রে চলে যায়।
দুঃখের সাথে সুখটা যেন সদাই পরাজিতা,
দুঃখের ধোঁয়ায় সুখটা বুঝি, হয়রে পুড়ে চিতা
আমরা,কেউ কি ভাবি কভু ?
দুঃখ যতই থাকুক, সুখটা বেশি তবু।
কেউ কি হায় ভাবছি,
হৃদয় খুলে বলছি,
আয়রে হাসি, আয়রে কান্না, আয়রে দুঃখ, সুখ।
তোদের নিয়েই ভরবে আমার আকাশ সমান বুক।
©somewhere in net ltd.