নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌনতা কাটুক মুখর লেখায়

.।.।.।

জাবেদ এ ইমন

লেখালেখিতে হাতে খড়ি ২০০৪ থেকে। কিন্তু সাহিত্যের প্রতি অনুরাগ সেই ছোট বেলা থেকে। কারণ আমার বাবা মা দুজনেই ভীষণ রকম সাহিত্য প্রেমী। মা এবং বাবাকে দেখেছি নাওয়া খাওয়া ভুলে কোন একটা ভালো বই পড়ে শেষ করার পিছনে লেগে আছে সেই অভ্যেস আমাদের চার ভাই বোনের মাঝে ও প্রসারিত হয়। আমার বাবা অনেক লেখা লিখেছেন প্রবাসে বসে। এখনো তিনি প্রবাসে আছেন সাথে আছে আমার বড় ভাই। মা বাবা এবং ভাই ও দুই বোনের অনুপ্রেরণা আমার লেখায় অনেক সহায়ক ভুমিকা রাখে। ২০১২ সালে কাকলি প্রকাশনী আমার প্রথম কাব্যগ্রন্থ "জীবন যেখনে..." বের হয়। পাঠকের অনেক ভালবাসার প্রতিফলন দেখতে পাই সকলের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই কলম তুলির নতুন নতুন চিত্রকর্মের পথে।

জাবেদ এ ইমন › বিস্তারিত পোস্টঃ

ভূয়োদর্শন

০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২০

আজকে আবার এসো পুরনো বটতলায়।

সামনে খোলা মাঠ, আমাদের বিচরণ স্থান।

যেখানে কান পাতলে আজ ও শোনা যায়

আমাদের পৌরনিক কাহিনী।

উদ্দাম হাসি আর বল্গাহীন কথার শব্দ।

খুনসুটির নানান চিহ্ন আজ ও টিকে আছে ,

বটতলার কয়েক কদম দুরে বকুল তলায়।

কত কথাই না বলেছি আমরা সবাই মিলে ,

কত খেলায় মেতেছি।

ঋতু পরিবর্তনের মত ,

একেক সময় কথা আর খেলার ধরন বদলে যেত।

পুতুল খেলার মত ঝুটি ও বদলে যেত।

ব্যবধান দেখতাম না কেউ ,

সবাই ছিলাম বন্ধুর মতই।

আবার সবাই ছিলাম সবার সঙ্গী, প্রেমিক-প্রেমিকা।

তবু ও কেউ কেউ কারো কারো উপর ,

একটু বেশি প্রভাব ফেলে যেত।

আজ তারই গল্প বলব তোমায়।

কে ছিল কার বেশি অনুরাগ।

আমার অফুরন্ত সময়, এই রহস্যই বের করেছি এতকাল।

এসো আজ আবার পুরনো বটতলায়।



এতকাল পরে ওসব এখন মিথ্যে মনে হয়।

ভিষণ ব্যস্ত এখন, ঘুম পেয়েছে খুব.......... ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.