| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাবেদ এ ইমন
লেখালেখিতে হাতে খড়ি ২০০৪ থেকে। কিন্তু সাহিত্যের প্রতি অনুরাগ সেই ছোট বেলা থেকে। কারণ আমার বাবা মা দুজনেই ভীষণ রকম সাহিত্য প্রেমী। মা এবং বাবাকে দেখেছি নাওয়া খাওয়া ভুলে কোন একটা ভালো বই পড়ে শেষ করার পিছনে লেগে আছে সেই অভ্যেস আমাদের চার ভাই বোনের মাঝে ও প্রসারিত হয়। আমার বাবা অনেক লেখা লিখেছেন প্রবাসে বসে। এখনো তিনি প্রবাসে আছেন সাথে আছে আমার বড় ভাই। মা বাবা এবং ভাই ও দুই বোনের অনুপ্রেরণা আমার লেখায় অনেক সহায়ক ভুমিকা রাখে। ২০১২ সালে কাকলি প্রকাশনী আমার প্রথম কাব্যগ্রন্থ "জীবন যেখনে..." বের হয়। পাঠকের অনেক ভালবাসার প্রতিফলন দেখতে পাই সকলের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই কলম তুলির নতুন নতুন চিত্রকর্মের পথে।
----------------------------------------------
আকাশ আমার কাঁদছে কেন ?
কেন ব্যাথায় ভরা প্রাণ ?
হৃদয় আজ খুজছে দেখি,
দুই মুঠো ত্রান।
বৃষ্টি আজ ঝরছে কেন
অঝর বর্ষায় ?
আখির মাঝে তবু কেন
আগুন জ্বলে যায় ?
গহীন কোনে চাইছে কাকে
হৃদয় বনের পাখি ?
কার আশাতে পিঞ্জরেতে
স্বপ্ন বেঁধে রাখি ?
জানি শুধু আজ হৃদয়ে
প্লাবন উঠেছে,
মন সমুদ্রে আজকে ভিষণ
ঝড় যে উঠেছে,
দ্বিগবিদ্বিক হৃদয় আজ ত্রান খুজছে।।
©somewhere in net ltd.