নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌনতা কাটুক মুখর লেখায়

.।.।.।

জাবেদ এ ইমন

লেখালেখিতে হাতে খড়ি ২০০৪ থেকে। কিন্তু সাহিত্যের প্রতি অনুরাগ সেই ছোট বেলা থেকে। কারণ আমার বাবা মা দুজনেই ভীষণ রকম সাহিত্য প্রেমী। মা এবং বাবাকে দেখেছি নাওয়া খাওয়া ভুলে কোন একটা ভালো বই পড়ে শেষ করার পিছনে লেগে আছে সেই অভ্যেস আমাদের চার ভাই বোনের মাঝে ও প্রসারিত হয়। আমার বাবা অনেক লেখা লিখেছেন প্রবাসে বসে। এখনো তিনি প্রবাসে আছেন সাথে আছে আমার বড় ভাই। মা বাবা এবং ভাই ও দুই বোনের অনুপ্রেরণা আমার লেখায় অনেক সহায়ক ভুমিকা রাখে। ২০১২ সালে কাকলি প্রকাশনী আমার প্রথম কাব্যগ্রন্থ "জীবন যেখনে..." বের হয়। পাঠকের অনেক ভালবাসার প্রতিফলন দেখতে পাই সকলের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই কলম তুলির নতুন নতুন চিত্রকর্মের পথে।

জাবেদ এ ইমন › বিস্তারিত পোস্টঃ

কে সৃজিল এমন অপরূপ রূপে

১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৯

পৃথিবীর সমস্ত সৃষ্টির দিকে আমি ,

অবাক হয়ে তাকিয়ে রই।

কে এমন কারিগর হে, গড়িয়াছে নিপুনভাবে,

থরে থরে সাজানো সকল সৃষ্টিকর্ম।

যেন রংতুলি দিয়ে এঁকেছে কেউ ,

গভীর মনোযোগ আর সাধনা দিয়ে।

একটি দারুন জলছবি।

কিন্তু অবাক হই তখনই ,

এই চিত্র দিনে দিনে যখন পাল্টে যায়।

আজ সকালে যেখানে দেখলাম দুর্বা ঘাস,

কাল সকালে ফুটেছে ফুল।

আজ যে গাছে পাতহীন উলঙ্গ দেহ,

কাল সেখানে সবুজ পোশাকে ঘোমটা পরা লাজুক বধু।

আমি অবাক হই শুধু অবাক হই।

প্রতিদিন কেন সূর্য উঠে নিয়ম মেনে ?

তার কি কোনো ক্লান্তি নেই ?

চাঁদ কেন সাজে এমন অপরূপ সাজে ?

কেন দিনে দিনে ক্ষয় হয়ে আসে অমবর্শা ?

আবার দিনে দিনে পূর্ণ হয়ে আসে পূর্নিমা।

কেন আঁধার আসে, নামে রাত ?

ঘুম কেন আসে আঁধার করিলে দুয়ারে করাঘাত ?

আমি অবাক হই শুধু অবাক হই।

নদী কেন ছুটে চলে সাগর মোহনায় ?

পাহাড় কেন অবিরল ঝরনা নামায় ?

গাছের পাতা কেন এত সবুজ ?

ফুলের মাঝে কেন এত রং ?

এতটা সুবাস পায় কোথা থেকে ?

এত বিচিত্র প্রাণী কেমন করে,

জন্ম নিল ধরিত্রীর বুকে ?

আমি অবাক হই শুধু অবাক হই।

আর কোথাও নাকি নেই ,

প্রানের এত সমারোহ ,

কে সৃজিলো এমন অপরূপ রূপে ?

আমায়, আমার চারপাশ ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.