নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌনতা কাটুক মুখর লেখায়

.।.।.।

জাবেদ এ ইমন

লেখালেখিতে হাতে খড়ি ২০০৪ থেকে। কিন্তু সাহিত্যের প্রতি অনুরাগ সেই ছোট বেলা থেকে। কারণ আমার বাবা মা দুজনেই ভীষণ রকম সাহিত্য প্রেমী। মা এবং বাবাকে দেখেছি নাওয়া খাওয়া ভুলে কোন একটা ভালো বই পড়ে শেষ করার পিছনে লেগে আছে সেই অভ্যেস আমাদের চার ভাই বোনের মাঝে ও প্রসারিত হয়। আমার বাবা অনেক লেখা লিখেছেন প্রবাসে বসে। এখনো তিনি প্রবাসে আছেন সাথে আছে আমার বড় ভাই। মা বাবা এবং ভাই ও দুই বোনের অনুপ্রেরণা আমার লেখায় অনেক সহায়ক ভুমিকা রাখে। ২০১২ সালে কাকলি প্রকাশনী আমার প্রথম কাব্যগ্রন্থ "জীবন যেখনে..." বের হয়। পাঠকের অনেক ভালবাসার প্রতিফলন দেখতে পাই সকলের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই কলম তুলির নতুন নতুন চিত্রকর্মের পথে।

জাবেদ এ ইমন › বিস্তারিত পোস্টঃ

মিল

১৪ ই মে, ২০১৪ দুপুর ১:৫১



আমার লেখায় মিল খুজনা বন্ধু হে,

পর্ব ছাড়া গর্ব আমার,

অর্ঘ্য মনের ভেব তুমি, বন্ধু আমার যে।



অক্ষরে আমার প্রেম জমেনা জেনো,

স্বর, মুক্ত কিংবা বদ্ধ

মনের ডায়রি লিখতে অক্ষর লাগে কোনো?



মাত্রা নিয়ে যাত্রা, ভঙ্গ কেন ভাই ,

হৃদয়ের কথা বলতে গিয়ে মাত্রা বুঝি নাই।



আমি মিল খুঁজি না তাই কবিতায় ,

অক্ষর, মাত্রা, ছন্দ ছাড়া ,

শুধু মনের মিল যে খুঁজি আকুল পিপাসায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.