| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাবেদ এ ইমন
লেখালেখিতে হাতে খড়ি ২০০৪ থেকে। কিন্তু সাহিত্যের প্রতি অনুরাগ সেই ছোট বেলা থেকে। কারণ আমার বাবা মা দুজনেই ভীষণ রকম সাহিত্য প্রেমী। মা এবং বাবাকে দেখেছি নাওয়া খাওয়া ভুলে কোন একটা ভালো বই পড়ে শেষ করার পিছনে লেগে আছে সেই অভ্যেস আমাদের চার ভাই বোনের মাঝে ও প্রসারিত হয়। আমার বাবা অনেক লেখা লিখেছেন প্রবাসে বসে। এখনো তিনি প্রবাসে আছেন সাথে আছে আমার বড় ভাই। মা বাবা এবং ভাই ও দুই বোনের অনুপ্রেরণা আমার লেখায় অনেক সহায়ক ভুমিকা রাখে। ২০১২ সালে কাকলি প্রকাশনী আমার প্রথম কাব্যগ্রন্থ "জীবন যেখনে..." বের হয়। পাঠকের অনেক ভালবাসার প্রতিফলন দেখতে পাই সকলের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই কলম তুলির নতুন নতুন চিত্রকর্মের পথে।
পথটা আমার শয়ন কক্ষ
খাবার কক্ষ তাই
পথের মাঝে ঘুমায় আমি
পথের মাঝেই খাই
পথটা আমার খাবার থালা
ক্ষুধার যন্ত্রণা
পথটা আমার কাঁথা বালিশ
পথই বিছানা
মানুষ মানুষ ভাই ভাই হলে
তুমি ও আমার ভাই
তুমি তো খাও মাংস পোলাও
আমি পথের খাবার খাই
মাথার উপর আকাশ আমার
রোদ বৃষ্টি আসে
অট্টালিকার ছাদের নিচে তোমার
শীতল বাতাস ভাসে
ইচ্ছে হলে শীতল কর
উষ্ণ ইচ্ছে হলে
আমি কি আর পারি তেমন
কাঁদি চোখের জলে
তোমার চোখের সামনেই
আমার বসবাস
ভাই হয়ে তুমি আমার জন্য
কোন বিকেলে ফেলেছ দ্বীর্ঘশ্বাস .
মানুষ হয়ে ও ভাই আমার
শোন আমার আকুতি
তোমার কাছে চাইনা কিছু
চাই একটুখানি প্রীতি
২|
২৬ শে মে, ২০১৪ সকাল ১১:০৮
জাবেদ এ ইমন বলেছেন: অশেষ ধন্যবাদ প্রিয় প্রিন্স ঠাকুর
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:০৬
প্রিন্স ঠাকুর বলেছেন: তোমার কাছে চাইনা কিছু
চাই একটুখানি প্রীতি ...
কবিতায় +++
ভাল থাকবেন সব সময়...