| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাবেদ এ ইমন
লেখালেখিতে হাতে খড়ি ২০০৪ থেকে। কিন্তু সাহিত্যের প্রতি অনুরাগ সেই ছোট বেলা থেকে। কারণ আমার বাবা মা দুজনেই ভীষণ রকম সাহিত্য প্রেমী। মা এবং বাবাকে দেখেছি নাওয়া খাওয়া ভুলে কোন একটা ভালো বই পড়ে শেষ করার পিছনে লেগে আছে সেই অভ্যেস আমাদের চার ভাই বোনের মাঝে ও প্রসারিত হয়। আমার বাবা অনেক লেখা লিখেছেন প্রবাসে বসে। এখনো তিনি প্রবাসে আছেন সাথে আছে আমার বড় ভাই। মা বাবা এবং ভাই ও দুই বোনের অনুপ্রেরণা আমার লেখায় অনেক সহায়ক ভুমিকা রাখে। ২০১২ সালে কাকলি প্রকাশনী আমার প্রথম কাব্যগ্রন্থ "জীবন যেখনে..." বের হয়। পাঠকের অনেক ভালবাসার প্রতিফলন দেখতে পাই সকলের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই কলম তুলির নতুন নতুন চিত্রকর্মের পথে।
=========================
রবির সোহাগ ফুরালে পাছে পাছে ,
আঁধারের বুকে ঝাঁপিয়ে ঝিঝিরা নাচে।
নিরব স্লোগানে মুখরিত পৃথিবীর বুক ,
ফটোফ্রেমে বাঁধা পরে মুহুর্তগুলো অপরূপ।
বাহুর ভিতর বাহু, ব্যাকুল প্রিয়ার মুখ,
জোনাকির আলো চাঁদের মিলনে বিলায় সুখ।
অবসাদ দেহ রাতের কীর্তন যবে থামে ,
চাঁদের ঘোমটা কখন যে আসে নেমে ।
বাতাসে নি:শ্বাস থরোথরো কাঁপে,
লজ্জা ঢাকে চাঁদ কুসুম কুসুম প্রভাতে।
২৭-১০-২০১৪ খ্রি:
২|
২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৯
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । ![]()
৩|
৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৯
জাবেদ এ ইমন বলেছেন: অশেষ ধনযবাদ অপূর্ণ রায়হান ও কলমের কালি শেষ
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৬
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার +
শুভেচ্ছা