নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌনতা কাটুক মুখর লেখায়

.।.।.।

জাবেদ এ ইমন

লেখালেখিতে হাতে খড়ি ২০০৪ থেকে। কিন্তু সাহিত্যের প্রতি অনুরাগ সেই ছোট বেলা থেকে। কারণ আমার বাবা মা দুজনেই ভীষণ রকম সাহিত্য প্রেমী। মা এবং বাবাকে দেখেছি নাওয়া খাওয়া ভুলে কোন একটা ভালো বই পড়ে শেষ করার পিছনে লেগে আছে সেই অভ্যেস আমাদের চার ভাই বোনের মাঝে ও প্রসারিত হয়। আমার বাবা অনেক লেখা লিখেছেন প্রবাসে বসে। এখনো তিনি প্রবাসে আছেন সাথে আছে আমার বড় ভাই। মা বাবা এবং ভাই ও দুই বোনের অনুপ্রেরণা আমার লেখায় অনেক সহায়ক ভুমিকা রাখে। ২০১২ সালে কাকলি প্রকাশনী আমার প্রথম কাব্যগ্রন্থ "জীবন যেখনে..." বের হয়। পাঠকের অনেক ভালবাসার প্রতিফলন দেখতে পাই সকলের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই কলম তুলির নতুন নতুন চিত্রকর্মের পথে।

জাবেদ এ ইমন › বিস্তারিত পোস্টঃ

আত্ম সমর্পণ

৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪০

==========================
আমার আশংকা উপেক্ষা করে তুমি রয়ে গেলে
হ্যামিলনের বাঁশির মধুর সুর কর্ণ তোমার বিদীর্ণ করেনি
হয়ত গোপনে মনে জেনেছিলে ওতে ফাঁকি রয়েছে।
তবুও আমার আশংকা কাটেনা
নাটাই বিহীন যে উড়তে ভালোবাসে
আকাশের সীমানা পেরিয়ে আরো বহুদূর।
উড়ে বেড়ানোর এমন সুযোগ পেয়েও
সে হঠাৎ কেমন করে নাটাইতে ধরা পড়ল ?
বর্ষার বৃষ্টির পর সবকিছু যেমন নিশ্চুপ হয়ে যায়
তেমনি সরল আত্ম-সমর্পণ।
আমার অবাক দুই নয়নের দিকে তাকিয়ে
তুমি দুষ্টুমিতে ভরা চোখ নিয়ে তাকিয়েছিলে
তারপর বাহু ভেদ করে আমায় জড়িয়ে ধরে
আমার বুকে মাথা রেখে বলেছিলে
"ভালোবাসা যেখানে গভীর সেখানে আত্ম সমর্পণ
লজ্জার চেয়ে শতগুণ গৌরবের"।।

৩০-১০-২০১৪ রাত ৩:২২ মিনিট

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৩

বিজন শররমা বলেছেন: ্লজ্জা নাই তাই কবতে লিখে যাই । আমি আনন্দ পাই - যদিও কন্সটিপেশন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.