| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাবেদ এ ইমন
লেখালেখিতে হাতে খড়ি ২০০৪ থেকে। কিন্তু সাহিত্যের প্রতি অনুরাগ সেই ছোট বেলা থেকে। কারণ আমার বাবা মা দুজনেই ভীষণ রকম সাহিত্য প্রেমী। মা এবং বাবাকে দেখেছি নাওয়া খাওয়া ভুলে কোন একটা ভালো বই পড়ে শেষ করার পিছনে লেগে আছে সেই অভ্যেস আমাদের চার ভাই বোনের মাঝে ও প্রসারিত হয়। আমার বাবা অনেক লেখা লিখেছেন প্রবাসে বসে। এখনো তিনি প্রবাসে আছেন সাথে আছে আমার বড় ভাই। মা বাবা এবং ভাই ও দুই বোনের অনুপ্রেরণা আমার লেখায় অনেক সহায়ক ভুমিকা রাখে। ২০১২ সালে কাকলি প্রকাশনী আমার প্রথম কাব্যগ্রন্থ "জীবন যেখনে..." বের হয়। পাঠকের অনেক ভালবাসার প্রতিফলন দেখতে পাই সকলের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই কলম তুলির নতুন নতুন চিত্রকর্মের পথে।
এক সময় আমি কবুতর পালতাম বড় সখের কিন্তু দুখের কাজ ছিল। পারী গুলো সব আমায় ছেড়ে চলে যেত। তাদের অপেক্ষায় পারাদের ডানা ঝাপটানো বিনিদ্র রজনী। কি যে দুখের, কেমন করে বলি,বুঝাই কেমন করে। কবুতর পালন করা শুধু দু:খের ছিলনা সুখ ও ছিল। যখন প্রথম সকালের আলোয় কপোত কপোতী গুলো নিজেদের স্নান করত। নিজেদের মধ্যে খুনসুটি করত, সেই দৃশ্য দেখার মত সুখ আর কোথায় পাব।দুখ আসে সুখ হারায় আবার সুখ আসে দুখ তাড়ায়। এইত জীবন। তাই আমি বলি----
"সুখটা আমার চিরসাথী দু:খটি মেহমান"
©somewhere in net ltd.