নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌনতা কাটুক মুখর লেখায়

.।.।.।

জাবেদ এ ইমন

লেখালেখিতে হাতে খড়ি ২০০৪ থেকে। কিন্তু সাহিত্যের প্রতি অনুরাগ সেই ছোট বেলা থেকে। কারণ আমার বাবা মা দুজনেই ভীষণ রকম সাহিত্য প্রেমী। মা এবং বাবাকে দেখেছি নাওয়া খাওয়া ভুলে কোন একটা ভালো বই পড়ে শেষ করার পিছনে লেগে আছে সেই অভ্যেস আমাদের চার ভাই বোনের মাঝে ও প্রসারিত হয়। আমার বাবা অনেক লেখা লিখেছেন প্রবাসে বসে। এখনো তিনি প্রবাসে আছেন সাথে আছে আমার বড় ভাই। মা বাবা এবং ভাই ও দুই বোনের অনুপ্রেরণা আমার লেখায় অনেক সহায়ক ভুমিকা রাখে। ২০১২ সালে কাকলি প্রকাশনী আমার প্রথম কাব্যগ্রন্থ "জীবন যেখনে..." বের হয়। পাঠকের অনেক ভালবাসার প্রতিফলন দেখতে পাই সকলের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই কলম তুলির নতুন নতুন চিত্রকর্মের পথে।

জাবেদ এ ইমন › বিস্তারিত পোস্টঃ

জায়ু

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩১

------------------------------------
দেহের ভিতর রোগ ধরেছে রোগ ধরেছে মনে
এম.বি.বি.এস বলেন হেসে আমার কথা শুনে
এন্টিবায়েটিক দিলাম কষে দুদিন পরে রোগ পালাবে ভয়ে
রোগ সারেনা রোগ সারেনা যাচ্ছে জীবন ক্ষয়ে।

হোমিওপ্যাথি বিজ্ঞ বলেন আমার ঔষধ খেয়ে এম বি বি এস ফেল
সকাল বিকাল দুই ফোঁটা খান দেখবেন কেমন, যাদুর মতন খেল
রোগ সারেনা রোগ সারেনা যাচ্ছে জীবন ক্ষয়ে,
দেহের ভিতর মনের ভিতর রোগ যে বাড়ে ভয়ে।

বদ্যি মশাই বদ্যি মশাই যাচ্ছি ওভাই মরে
কি করেছেন এই রোগ কি আর ঐসবে ভাই সারে?
আমার কাছে এলেন যখন দেখেন কেমনে করি বশ
চড়ুই পাখির কলিজার সাথে খান চিরতার-ই রস
রোগ সারেনা রোগ সারেনা যাচ্ছে জীবন ক্ষয়ে
ছুটছে জীবন যাচ্ছে জীবন বদনা হাতে নিয়ে।

গেলাম শেষে ওঝার কাছে জীর্ণ-শীর্ণ জীবন নিয়ে
শুকনো মরিচ সর্ষের তেলে পুড়িয়ে আগুন দিয়ে
হাসি হেসে দিল শেষে বোতল ভরে মন্ত্র পড়া জল
নিয়ম মেনে খাবি পালাবে সব জীন ভুতের-ই দল
রোগ সারেনা রোগ সারেনা যাচ্ছে জীবন ক্ষয়ে
জীবন নিয়ে টানাটানি কাটছে জীবন ভীষণ ভয়ে।

এম.বি.বি.এস, হোমিওপ্যাথি, বদ্যি মশাই, ওঝা মিলেমিশে
সকল রোগের-ই বিজ্ঞ মিলে, দিচ্ছে ঔষধ খাচ্ছি পিশে
গলার ভিতর আঙ্গুল দিয়ে টুটি চিপে।
মন মানে না রোগ সারেনা যাচ্ছে বুজি আয়ু
ঔষধ ঔষধ খেয়ে খেয়ে নতুন আরও রোগ হয়েছে জায়ু।

01-01-2015 Mirpur, Dhaka, Bangladesh 10 pm

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬

আজমান আন্দালিব বলেছেন: বেশ লেগেছে।

২| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩

জাবেদ এ ইমন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই আজমান আন্দালিব

৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৮

অপূর্ণ রায়হান বলেছেন: ডাক্তার বইদ্দি মনের রোগ নিয়ে চমতকার কাব্য +

হ্যাপ্পি নিউ ইয়ার !:#P !:#P !:#P

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতায় ভালোলাগা ।++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.