| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামাত বাংলাদেশের রাজনীতিতে এক তুরুপের তাস।আওয়ামীলগ,বিএনপি যখন যে পারছে জামাতকে নিজেদের স্বার্থে ব্যাবহার করেছে।,বিএনপির অবদান একটু বেশিই।আওয়ামীলগ করেছিল প্রেম আর বিএনপি এখন জামাতের সাথে ঘর করতেছে।এদের সুযোগে জামাত আজ অনেক বেশি সুসংগঠিত এবং অর্থনেতিকভাবে শক্তিশালী।কিন্তু রাজনৈতিক আচরণে একাত্তরেও ছিল দেশবিরোধী আর এখন একেবারেই একটা সন্ত্রাসী সংগঠন।তাই আবারো জোরেশোরেই দাবি উঠেছে জামাত নিষিদ্ধের।গনজাগরণ মঞ্চের দেয়া,জামাত নিষিদ্ধের প্রক্রিয়া শুরু করার আলটিমেটামও শেষ হয়েছে।এখন চলছে শহীদ রূমি স্কোয়াডের আমারণ অনশন।কিন্তু সরকার নির্বিকার।যেখানে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ সম্ভব সেখানে তারা জনগনকে হাইকোর্টের রিটের মুলো দেখাচ্ছে।আসল কথা সরকার নিষিদ্ধ করবে না।করার কারনও নেই।কারন জামাতকে তারা রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে।যে সব কারনে সরকার এটা করবে না।.১।জামাতকে নিষিদ্ধ করলে তারা দেশে চরম অরাজকতা সৃস্টি করবে।যা সরকারকে মোকাবেলা করতে কস্টই হবে।সামনে নির্বাচন।নির্বাচন উপলক্ষে সামনে আরও অনেক সহিংসতা বাড়তে পারে।তার মাঝে জামাত ইস্যু যোগ হলে সরকার আরও বেকায়দায় পরে যাবে যা এ মুহুর্তে সরকার চাইছে না।২।জামাতের সংসদে আসন সংখ্যা দুটি হলেও তাদের যে নির্দিষ্ট ভোট ব্যাংক আছে যা অস্বীকার করার উপায় নেই যা মোট ভোটের সাত আট ভাগ।তাই এই বিপুল ভোটগুলো আওমীলীগের পক্ষে যাওয়ার কোন ই সম্ভাবনাই নেই।মাঝখান থাকে বিএনপিরই লাভ।
৩।আওয়ামীলীগ কথায় কথায় যুদ্ধাপরাধীর দোসর হিসেবে দোষারপ করে।যা অনেকটাই সত্যি।কিন্ত নিষিদ্ধ করলে বিএনপি অনেকটাই যুদ্ধাপরাধীর সংশ্লিস্টতা প্রশ্নে অনেকটাই বিতর্ক মুক্ত হবে।যা বিএনপির ইমেজ বাড়াবে।
৪।জামাত নিষিদ্ধ হলে গনজাগরণ মঞ্চের আন্দোলন এক কথায় স্তিমিত হয়ে যাবে।তখন মিডিয়াও অন্য বিষয়ের দিকে নজর দিবে এই সুযোগে বিএনপি সরকারের ব্যর্থতা তুলে ধরতে সর্বাত্বক চেস্টা করবে।যা নির্বাচনে তাদের পক্ষে যেতেও পারে।
এতগুলো বিষয় চিন্তা করে সরকার জামাত নিষিদ্ধ করবে না বলেই মনে হচ্ছে।
২|
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৫
হাঁড় = ঘাঁড় বলেছেন: বিশ্লেষণিপোস্ট
৩|
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৭
আমাবর্ষার চাঁদ বলেছেন: হেইডা মুইও জানি.................
৪|
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৫
বিভ্রান্ত _পথিক বলেছেন: ধন্যবাদ।
৫|
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৯
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: সহমত
৬|
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৪
মরমি বলেছেন: এই যথন পরিস্তিতি,আসুন তাহলে শহীদ রুমী স্পোয়াড়ের দিকে নজর দেই
৭|
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪০
আহমেদ রিজভী বলেছেন: যতই চাপাচাপি কর কোন লাভ নাই । ১৯৭১ এর জামায়াত আর আজকের জামায়াতের মাঝে পার্থক্য দিন আর রাত । ঐ সময় দেশের ৯৯ ভাগ লোক জামায়াত নামে যে কিছু একটা আছে তাও জানত কিনা সন্দেহ আর এখন আন্ডা বাচ্ছাও জামায়াত শিবিরের নাম জানে । আর যে যাই বলুক বাংলাদেশের প্রধান ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্র শিবিরের অবস্থা এক অথবা দুইয়ে । অতএব সে দিন আর নাই এটা শুধু মাত্র উটপাখিরা ছাড়া সবাই বুঝে ।
৮|
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪২
বিভ্রান্ত _পথিক বলেছেন: তাতে মনে হয় না সরকারের কানে পানি যাবে।@মরমি
ধন্যবাদ।@পলাতক
৯|
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৭
বিভ্রান্ত _পথিক বলেছেন: উটপাখি কারা@রিজভী
১০|
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫২
আহমেদ রিজভী বলেছেন: @ বিভ্রান্ত পথিক । যারা মাটিতে মাথা গুঁজে বাস্তবতাকে অস্বীকার করে ।
১১|
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৭
বিভ্রান্ত _পথিক বলেছেন: @রিজভী
উটপাখি কি জনগন নাকি সরকার?
১২|
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৯
দাস্তান বলেছেন: আমার মনে হয় না কোন স্কোয়াড ই পারবে না জামায়াত নিষিদ্ধ করার জন্যে সরকার কে বাধ্য করতে
১৩|
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩২
আহমেদ রিজভী বলেছেন: ভাই খামাখা পেছাল পাড়েন ক্যারে বুঝেন না ? যারা আগ পিছ হিসাব না কইরা খালি নিষিদ্ধ কর নিষিদ্ধ কর জিকির তোলতাছে তারাই উটপাখি । একটা ব্যাপার অবশ্যই লক্ষ্য রাখতে হবে জামায়াত শিবির কোন গতানুগতিক সংগঠন নয় । এরা এতটাই স্ট্রং যে মিলিটারির চেইন অব কমান্ডও এদের চেইন অব কমান্ডের কাছে ফেইল । যা ইতিমধ্যে প্রমাণিত বিশেষ করে এদের প্রথম দ্ধিতীয় ও তৃতীয় সারির সকল নেতা বন্দী ও পলাতক থাকা সত্ত্বেও এদের শক্তি বিন্দুমাত্র কমেনি এবং নেতৃত্বে দূর্বলতা আসেনি বরং অবস্থা দৃষ্টে মনে হচ্ছে শক্তি ক্রমশ বেড়েছে । আর এদের টপ লেবেল থেকে যে নির্দেশনা আসে তা বিদ্যুত্ বেগে সকল পর্যায়ে চলে যায় । ত এমন একটি দল নিষিদ্ধ করলে কোন লাভ হবে না বরং অন্য যেকোন নামে এরা সংগঠিতই থাকবে । আর তথ্য প্রযুক্তির এ যুগে নতুন নাম জানতে কর্মিদের মিনিট খানেক সময় লাগবে মাত্র । ত নিষিদ্ধ করা কোন সমধান নয় । সমাধান হচ্ছে আদর্শ দিয়ে আদর্শের মোকাবেলা ।
১৪|
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৫
বিভ্রান্ত _পথিক বলেছেন: @দাস্তান
সহমত।
১৫|
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৩
বিভ্রান্ত _পথিক বলেছেন: @রিজভী
কথা সত্য কিন্তু তাদের কর্মকান্ড কি চলতেই থাকবে?
১৬|
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৫
আহমেদ রিজভী বলেছেন: নিষিদ্ধ করে দিলেই কি এদের কাজ কর্ম বন্ধ হয়ে যাবে বলে মনে করেন ?
১৭|
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৫
বিভ্রান্ত _পথিক বলেছেন: সরকারের ক্ষতি হলেও জনগনের লাভ ই হবে।তখন পুলিশ ও বৈধভাবে একশোন এ যেতে পারবে।আর কেউ সুর তুলতে পারবে না যে আমরা বৈধ রাজনৈতিক দল।আমাদের সভা সমাবেশ করতে দেয়া হয় না।
১৮|
০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২১
রওনক বলেছেন: জামাতকে নিষিদ্ধ করলে বিএনপি অনেকটাই যুদ্ধাপরাধীর সংশ্লিস্টতা প্রশ্নে অনেকটাই বিতর্ক মুক্ত হবে।যা বিএনপির ইমেজ বাড়াবে।
খাটি কথা।
বিএনপি লেজে চলে, এখন মাথার কাজ কি লেজে হয়? +
১৯|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৬
বিভ্রান্ত _পথিক বলেছেন: @রওনক
মাথার কাজতো লেজে হওয়ার কথা নয়।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৯
আলতামাশ বলেছেন: সহমত