| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরাতন সব গ্লানি ধুয়েমুছে আগমন হল বাংলা নতুন বর্ষ 1420।1420 সালের সাথে 420 এর একটা মিল আছে।না জানি বছরটা কেমন যায়!যাই হোক নববর্ষ মানেই বাঙালি ঐতিহ্যের বর্ষবরণ।আর এ বর্ষবরণ অনুষ্ঠানে আমার চোখে কিছু চিরায়ত অসংগতি ধরা পরে।নববর্ষ মানেই মেলা।মেলায় মুলত তরুন তরুনিরাই বেশি আসে।মজার ব্যাপার হল মেলা থেকে যারা কিছু কিনে বাড়ি ফেরে তাদের বেশিরভাগই শিশু।আমার ধারনা মেয়েরা ভারি মেকাপ দিয়ে সেজেগুজে শাড়ি পড়ে মেলায় আসে তাদের সৌন্দর্য দেখাতে আর ছেলেরা যায় তাদের দেখতে মানে দুই দিক থেকেই সমান সমান।এভাবে একদিন শাড়ি পড়ে সারা বছর পশ্চিমা পোশাক পড়ে কতটুকু বাঙালিত্ব প্রকাশ পায় আমি বুঝি না।এবার মেলায় দেখলাম ভুবুজেলার খুব প্রসার।এটা কবে থেকে বাঙালির ঐতিহ্য হল আমার বোধগম্য না।এবার দেখলাম কিছু ছেলেরা পথের লোকজনকে রং ছিটিয়ে উয্যাপন করছে।আর এতে হয়রানির স্বীকার হয়েছে অনেক মেয়ে।এটা নিয়ে প্রতিবাদ করায় অনেক মেয়েকে লাঞ্চিত হতে হয়েছে।আর একটা বিষয় খুব চোখে লাগল।আমরা করছি বাংলা বর্ষবরণ।সেখানে রাস্তাঘাটে হিন্দি গান বাজিয়ে কি মহত্ব আছে বুঝলাম।তাই আমার আশা আমরা যেন একদিনের বাঙালি না হয়ে সারা বছরের বাঙালি হই।
©somewhere in net ltd.