| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল সাভারে হয়ে গেল ভয়াবহ ভবন ধস।এখন পর্যন্ত মৃতের সংখ্যা 175 ছাড়িয়ে গেছে।আহত হয়েছে সাতশর বেশি।আহতদের বেশির ভাগই এনাম মেডিকেলে নেয়া হয়।যদিও এটি প্রাইভেট মেডিকেল তবে তাদের চিকিত্সা সেবা দেখে একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে গর্ব করতেই পারি।বাজারে চল আছে ডাক্তার মানেই কশাই,প্রাইভেট মেডিকেল মানেই টাকার খেলা।তাদেরকে এনাম মেডিকেলে আশার অনুরোধ।কাল সকাল থেকেই আহত নিহতদের মিছিল আশা শুরু করে।সেখানে এমবিবিএস ডাক্তার 450 জনের মত হবে।কিন্তু শত শত আহতদের চিকিত্সা দেয়া তাদের পক্ষে সম্ভব ছিল না।তখন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বসে থাকে নি।মানবতার পরীক্ষায় ঝাপিয়ে পড়েছে।প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের ক্লিনিকাল ধারনা নেই তবু মানব সেবার জন্যইতো তাদের এই পথচলা।তাই ট্রলি,স্ট্রেচার,তুলা নিয়ে আহতদের পাশে দাড়ান।4র্থ,5ম বর্ষের স্টুডেন্টরা হয়ে যান পুরোদস্তর ডাক্তার।ইনজেকশন,ক্যাথেটার পরানো,ব্যান্ডেজ করা এসব কাজ করেন মরম মমতায়।স্টুডেন্টরা দুশো ব্যাগের মত রক্ত দিয়েছে।চিকিত্সকরা বারটি ওটি রুমে অনবরত অপারেশন করতে থাকেন।মেডিকেলে সব চিকিত্সা ও ওষুধ বিনামুল্যে দেয়া হয়।ওষুধ শেষ হয়ে গেলে ওষুধ কম্পানিগুলো বিনামুল্যে ওষুধ সরবরাহ করতে থাকে।মানবতাই যেখানে বড় ধর্ম সেখানে কিছু ভাবার প্রশ্নই আসে না।
২|
২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৪
বিভ্রান্ত _পথিক বলেছেন: আপনার মন্তব্যের সাথে সহমত।
৩|
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪
বিভ্রান্ত _পথিক বলেছেন: সাধারন মানুষের ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের সম্পর্কে একটু হলেও ইতিবাচক ধারনা হবে এই আশা রাখি।
৪|
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৯
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: বিভ্রান্ত _পথিক বলেছেন: সাধারন মানুষের ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের সম্পর্কে একটু হলেও ইতিবাচক ধারনা হবে এই আশা রাখি।
আমার কেন জানি ডাক্তারদের প্রতি অনেক ঘেন্না ধরে গিয়েছিল নানা কারণে। কিন্তু কাল আর আজকের অবস্থা দেখে সত্যি বলছি আমি আমার আগের সব রাগ মুছে ফেল্লাম ।
৫|
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৪
বিভ্রান্ত _পথিক বলেছেন: এটাই মানবতার সার্থকতা।ধন্যবাদ।
৬|
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০১
বিভ্রান্ত _পথিক বলেছেন: এত অক্লান্ত পরিশ্রমের পরও যদি বৈশাখি টিভিতে বলে যে চিকিত্সকের অবহেলায় অনেক আহত লোক মারা গেছে তখন কেমন লাগে!
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৩
কিং অফ মাইনকা চিপা বলেছেন: আমিও এমন টাই শুনলাম।
সত্যি এমন ই হওয়া উচিত। এনাম
মেডিকেলকে আমি স্যালুট জানাই। প্রাইভেট হাসপাতাল হয়েও যে এমন সার্ভিস দিল তাতে তাদের স্যালুট পাওয়াই উচিত।
সাথে সকল শিক্ষার্থী এবং ডাক্তারদের যারা সাহায্য এবং চিকিৎসার হাত বাড়িয়ে দিচ্ছেন তাদের ও স্যালুট জানাই।
এমন যদি সব হাসপাতাল গুল দুর্ঘটনার পর করত, তাহলে আহতদের কস্ত কমে জেত।