| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্ধায় ইন্ডিপেন্ডেন্ট টিভিতে সাভার ট্রাজেডি নিয়ে একটা কাকতালীয় ঘটনা দেখে অবাক হলাম।আর ভাবলাম রহস্যঘেরা এই পৃথিবীতে কত বিচিত্র ঘটনাই না ঘটে।এই ঘটনাটা সাভার ট্রাজেডিতে আহত ও নিহত দুজন গার্মেন্টস কর্মিকে নিয়ে।রানা প্লাজার ভবন ধসের প্রথম দিনই অন্য অনেক কর্মির মত নিহত হন এক গৃহবধু।বিপত্তিটা ঘটে তার দাফনের পর।স্ত্রী হারানো আর এক স্বামী এই মহিলাকেই তার স্ত্রী মনে করে তার নিজের বাড়িতেই দাফন সম্পন্ন করে।সাথে সরকারের দেয়া বিশ হাজার টাকা ক্ষতিপূরণ ও পায়।কিন্তু কাকতালীয় ঘটনাটা ঘটে আজ দুপুরের দিকে।সাভার সিএমএইচ হাসপাতাল থেকে তাকে জানানো হয় তার স্ত্রী বেঁচে আছে।পরে হাসপাতালে তার আসল স্ত্রীকে ফিরে পায়।সাথে সাথেই তার পাওয়া বিশ হাজার টাকা ফেরত দিয়ে দেয়।পরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তাকে সততার পুরস্কার হিসেবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেন।মানুষের জীবন কত বিচিত্র ঘটনাই না ঘটে!এটাও এমনই একটা ঘটনা।
২|
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯
সাউন্ডবক্স বলেছেন: +++ dhonnobad tottho ti share korar jonno...
৩|
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯
বাংলার এয়ানা বলেছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী পুরস্কার দিলেন নাম কিনার জন্যে কিন্তু সাভার এ উদ্ধার কাজের জন্যে কি দিয়েছেন?
৪|
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৪
বিভ্রান্ত _পথিক বলেছেন: কোডব্লকার@হা ভাই।বাংলাদেশের মানুষ যেকোন দেশের মানুষের চেয়ে অনন্য।শুধু রাজনীতিবিদরা যদি অনন্য হত তবে দেশটা শতবর্ষ এগিয়ে যেত।
সাউন্ডবক্স@ধন্যবাদ
বাংলার এয়ানা@টাকাটা সরকারী তহবিল থেকে দেয়া হয়েছে।উদ্ধার অভিযানে সাধারণ মানুষের অংশগ্রহনই ছিল চোখে পড়ার মত।
৫|
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২০
িট.িমম বলেছেন: বাংলার এয়ানা বলেছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী পুরস্কার দিলেন নাম কিনার জন্যে কিন্তু সাভার এ উদ্ধার কাজের জন্যে কি দিয়েছেন?
৬|
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩
গোবর গণেশ বলেছেন: কোডব্লকার বলেছেন: ভাই, আমাদের দেশে খেটে খাওয়া মানুষগুলাই সবচেয়ে সৎ। কিন্তু আফসোস, যারা দেশ চালায় সবচেয়ে অসৎ তারাই।
রিক্সাওয়ালার টাকা ফেরত দেওয়ার ঘটনাও আমরা জানি।
৭|
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫
খেয়া ঘাট বলেছেন: কোডব্লকার বলেছেন: ভাই, আমাদের দেশে খেটে খাওয়া মানুষগুলাই সবচেয়ে সৎ। কিন্তু আফসোস, যারা দেশ চালায় সবচেয়ে অসৎ তারাই।
৮|
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬
বিভ্রান্ত _পথিক বলেছেন: উদ্ধার হওয়া মহিলার নাম নিলুফার আর সেই স্বামীর নাম আব্বাস।বাড়ি নরসিংদী।
৯|
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭
বিভ্রান্ত _পথিক বলেছেন: গোবর গনেশ@আমাদের নেতারা যদি এমন হত আমাদের আর কিছু চাওয়ার থাকত না।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫২
কোডব্লকার বলেছেন: ভাই, আমাদের দেশে খেটে খাওয়া মানুষগুলাই সবচেয়ে সৎ। কিন্তু আফসোস, যারা দেশ চালায় সবচেয়ে অসৎ তারাই।