নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিভ্রান্ত _পথিক

কিছু বলার মত নাই । ফেসবুকে আমি। www.facebook.com/jabir.sbmc42

বিভ্রান্ত _পথিক › বিস্তারিত পোস্টঃ

এসএসসি পরীক্ষার রেকর্ড পরিমান পাশ ও পরবর্তী বাস্তবতা।

১০ ই মে, ২০১৩ রাত ১:৫২

এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হল।পাসের হার,এ প্লাস সবই রেকর্ড পরিমান।সরকারের ভাষ্য মতে এসএসসি রেজাল্টে বিপ্লব হয়ে গেছে।সবই ঠিক আছে।আগে এ প্লাস হিসেব হত শতকে,এখন হয় হাজারে।দেশ অনেক এগিয়ে গেছে।সবাই ভাল রেজাল্ট করছে,মিস্টির দোকানে হিড়িক পড়ে যাচ্ছে,ঘরে ঘরে এ প্লাস।আমার তাতে কোন আপত্তি নাই।এ প্লাস পাবে,টিভিতে ভি চিহ্নিত ছাত্র ছাত্রীদের উপর রিপোর্ট হবে।আবার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে।আবারও একই চিত্রনাট্য মঞ্চস্থ হবে।কিন্তু তারপর?যখন ভবিষ্যত জীবনের দ্বার উন্মোচনের পথে অগ্রসর হবে বাধাটা সেখানেই।তাদের স্বপ্ন ডাক্তার,ইঞ্জিনিয়ার অথবা পাবলিক ভার্সিটিতে ভর্তি হবে।কিন্তু কয়টা নতুন মেডিকেল,কয়টা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়,কয়টা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে?যা বর্তমানে আছে তাতে কতগুলো নতুন আসন যোগ করা হয়েছে?তাই পরবর্তী ঘটনা খুবই অনুমেয়।এইসব অধিকাংশ ডাবল এ প্লাসধারী মেধাবীদের শেষ আশ্রয় হবে জাতীয় বিশ্ববিদ্যালয়।তাহলে এই মেধার মূল্য কি রইল।কিবা মুল্য রইল এ প্লাসের খুশিতে আনন্দ হুল্লোর আর মিস্টি বিতরনের।এটাকি মনে হয় না সরকারও এই কোমলমতিদের আবেগ নিয়ে তাদের কৃতিত্ব যাহির করছে।সরকার কি পারবে এই শিক্ষির্থীদের ভবিষ্যত গড়তে পর্যাপ্ত মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৩ রাত ২:১১

তৌফিক মাসুদ বলেছেন: বেশী ছাত্র পাশ করুক এটা মাই চাই, তবে বেশী ছাত্র এ+ পাক তা চাইনা। তাতে শিক্ষার মান নষট হয়।

২| ১০ ই মে, ২০১৩ রাত ২:১৪

বিভ্রান্ত _পথিক বলেছেন: সহমত।

৩| ১০ ই মে, ২০১৩ সকাল ৯:১০

ধৈঞ্চা বলেছেন: এখন যারা সরকারী বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষায় আসছে তাদের ৮০-৯০%ই ডবল এ+ প্রাপ্ত। ২০ বছর আগের ২য় শ্রেণীতে উত্তীর্ণ এসএসসি, এইচএসসি ছাত্রদের চাইতেও তাদের অবস্থা খারাপ। এটা কোন শুনা কথা নয়, আমি নিজে যাচাই করে দেখেছি।
এত এত এ+ আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার একটা নিরব প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।

৪| ১০ ই মে, ২০১৩ সকাল ৯:১৩

ভিটামিন সি বলেছেন: ধৈঞ্চা বলেছেন: এখন যারা সরকারী বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষায় আসছে তাদের ৮০-৯০%ই ডবল এ+ প্রাপ্ত। ২০ বছর আগের ২য় শ্রেণীতে উত্তীর্ণ এসএসসি, এইচএসসি ছাত্রদের চাইতেও তাদের অবস্থা খারাপ। এটা কোন শুনা কথা নয়, আমি নিজে যাচাই করে দেখেছি।
এত এত এ+ আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার একটা নিরব প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।
আমিও সহমত।

৫| ১০ ই মে, ২০১৩ সকাল ১১:৩২

কোহকাফের বাসিন্দা! বলেছেন: কমেন্ট ৩->সহমত।

৬| ১০ ই মে, ২০১৩ রাত ১০:০৫

বিভ্রান্ত _পথিক বলেছেন: ভিটামিন সি
বলেছেন:
ধৈঞ্চা বলেছেন:
এখন
যারা সরকারী বিশ্ববিদ্যালয়ে
উচ্চ শিক্ষায় আসছে তাদের
৮০-৯০%ই ডবল এ+ প্রাপ্ত। ২০ বছর
আগের ২য় শ্রেণীতে উত্তীর্ণ
এসএসসি, এইচএসসি ছাত্রদের
চাইতেও তাদের অবস্থা খারাপ।
এটা কোন শুনা কথা নয়,
আমি নিজে যাচাই
করে দেখেছি।
এত এত এ+ আমাদের
শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস
করে দেওয়ার একটা নিরব
প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।
আমিও সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.