নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিভ্রান্ত _পথিক

কিছু বলার মত নাই । ফেসবুকে আমি। www.facebook.com/jabir.sbmc42

বিভ্রান্ত _পথিক › বিস্তারিত পোস্টঃ

ডাঃসেজাদি আপুকে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে মানব বন্ধন ও সমাবেশ।

২১ শে মে, ২০১৩ রাত ১০:১৫



ডাঃ সমাজের

স্বার্থে একটি মানবিক আবেদন :-

একজন ডাঃ , পুরুষ কিংবা নারী ,

সে আজ কোথায় নিরাপদ ????

কর্মজীবনের শুরুতেই

আমরা ইন্টানির সময় নিজ

শিক্ষাক্ষেত্রেই বসে রোগীর

আত্বীয়স্বজনদের কাছে ধোলাই

(লিখতে খারপ লাগছে) খাচ্ছি ।

অথচ আমরা চোর না , ১ম শ্রেনীর

গেজেটেড অফিসার যারা ঐসব

রোগীর সেবার জন্য রাত দিন সব

কিছুকে তুচ্ছ মনে করে । সাভার

ট্রাজেডি যার জলন্ত প্রমান ।

এরপর আসি Private practise

কিংবা ক্লিনিকে ।

এখানে আমাদের

মহিলা ডাঃ কে রোগীর লোক

দূরে থাক , তার অধীনস্থ

কর্মচারী তাকে ধর্ষন

করতে না পেরে হত্যা করছে ।

ডাঃ সাদিয়া আফরিন

ইভা কথা কারও

এরমধ্যে ভুলে যাওয়ার কথা না ।

কর্মক্ষেত্র বাদ দিলাম । এবার

আমাদের নিজ গৃহের

দিকে তাকায় , সেখানেই

বা আমরা কতখানি নিরাপদ ??

ডাঃ সেজাদি আপু তার নিজ

স্বামী(নরপশু)

হাতে বেডরুমে নিহত হলেন ।

স্বামীটি কিনা আবার

লেঃ কর্নেল , আইনের রক্ষক ।

পাষান্ড রড দিয়ে পিটিয়ে হত্য

করে সেজাদি আপুকে । এরপর

তাকে বাথরুমে জুলিয়ে আত্নহত্য

চেষ্টা করে । সেজাদি আপু

আমাদের শের-ই-

বাংলা মেডিকেল কলেজের ২৮

তম ব্যাচের ছাত্রী ছিলেন । আজ

তার জন্মদিন ছিল। তার দশ

বছরের একটি ছেলেও আছে। একজন

লে কর্নেল স্বামীও কিন্তু

আমদের নিরাপদ আশ্রয়

দিচ্ছে না ।

নির্যাতনের এরকম আরও শত শত

উদাহরন আছে । কিন্তু আর কত?????

এটা কি থেমে থাকবে ? ....এরপর

কার পালা ???.....

হতে পারে আপনি , আমি ,

আমাদের কারও বোন

কিংবা ভাই নতুবা আমাদের

কোনো সহকর্মী । কিন্তু

আমরা কি আমরা কি এভাবে মার

খেয়েই যাবে ?? সব কিছুই মুখ

বুজে সহ্য করে শুধু

চিকিত্সা দিয়ে যাব ??

সৃষ্টিকর্তাও সে জাতির ভাগ্য

ততক্ষন পর্যন্ত পরিবর্তন করেন

না , যতক্ষন পযন্ত

তারা নিজেদের ভাগ্য

পরিবর্তনের চেষ্টা না করে।

চোখের পানি মুছে ফেলুন ।

যে যার অবস্থান থেকে প্রতিবাদ

করেন ।আসুন শুধু মুখে নয় , নিজের

স্বার্থেই সত্যিকার

অর্থে প্রতিবাদ করি ।

আগামী কাল

ডাঃ সেজাদী আপুর

হত্যাকান্ডের প্রতিবাদে মানব

বন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন

করা হয়েছে । সবার স্বতস্ফূর্ত

অংশগ্রহন ডাঃ সমাজ

নির্যাতনের বিরুদ্ধে আমাদের এ

আন্দলনকে আরো বেগবান ও

অনুপ্রানিত করবে ।

স্থান: শের-ই-

বাংলা মেডিকেল কলেজ

প্রাঙ্গন ।

সময় : দুপুর ১২:০০।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৩ রাত ১০:১৯

বিভ্রান্ত _পথিক বলেছেন: আমার বন্ধু ইমরান এর ফেইসবুক স্টাট্যাস থেকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.