নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিভ্রান্ত _পথিক

কিছু বলার মত নাই । ফেসবুকে আমি। www.facebook.com/jabir.sbmc42

বিভ্রান্ত _পথিক › বিস্তারিত পোস্টঃ

সরকার গোলাম আযমের রায় নিয়েও রাজনৈতিক খেলা খেলল।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৮

গতকাল ছিল একাত্তরের মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামাতের তত্কালীন আমীর গোলাম আযমের বিচারের রায়ের দিন।দীর্ঘ তিনমাস পর এল সেই দিন।পরশু যেদিন বলা হল 15 তারিখ রায় ঘোষণা করা হবে তখন আমার মাথায় একটা জিনিশ ঘুরপাক খাচ্ছিল কাল ই কেন?কেনই বা রোজার আগে দিল না।ঈদের পরই বা নয় কেন?ব্যপারটা তো এমন না ঈদের আগেই সব রায় ঘোষণা করে তা কার্যকর করা হয়ে যাবে।সরকার সবকিছু নিয়ে যখন রাজনীতি করছে এটা নিয়ে নাহয় আর একটু করল।এখন রমযান মাস,বাংলাদেশের রাজনীতিতে এই মাসটি খুবই স্থিতিশীল মাস।এ সময় কোন রাজনৈতিক দলই তেমন আন্দোলন সংগ্রামে আগ্রহী না।তবে এটাও অবধারিত যে যে দিন রায় দিবে সেদিন জামাত হরতাল দিবে।সরকার এসবই জানত এবং সেটা ভেবেই এ দিন ঠিক করেছে।এই সরকারের একটা বৈশিষ্ট হল তারা জনগনের আবেগ নিয়ে খেলা করে।তারা জানে এই রায়ের সাথে সাথে কতগুলো ঘটনা চাক্রিকভাবে ঘটবে।অবশেষে রায় নিয়েও রাজনীতি হল।মানবতা বিরোধী অপরাধীদের শিরোমনিকে বয়সের দোহায় দিয়ে ফাসীঁ দিল না।অথচ বার বার বলা হল আমরা একাত্তরে গো আ এর বিচার করছি।যাই হোক রায়ের পর সেই পুরনো চক্র।গনজাগরণ মঞ্চের অবস্থান,জামাতের তান্ডব।সবই একই চিত্রনাট্যের মঞ্চায়ন।সবশেষে একটা প্রশ্ন গনজাগরণ মঞ্চ ও জামাত দু পক্ষই রায় প্রত্যাখান করে আজও রোজার মাঝে হরতাল দিল।কাল যদি সফল হরতাল সফল হয় তবে তা কার পক্ষে যাবে!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৭

মতিউর রহমান মিঠু বলেছেন: দালাল, পেইড ব্লগার হারুন গংদের প্রতিক্রিয়া কি, তা জানতে বড্ড ইচ্ছে করছে........

২| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৮

বিভ্রান্ত _পথিক বলেছেন: আমার প্রতিক্রিয়ায় আপনার কি মনে হচ্ছে?

৩| ১৬ ই জুলাই, ২০১৩ ভোর ৬:১১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কিচছু বলার নাই, রাজনীতিতে পলিটিক্স ঢুকে গেছে, বিএনপি, আওয়ামি, জামাত সব একই রঙে রাঙানো, বাইরে মারামারি, ভেতরে ভেতরে ভাই ভাই।

৪| ১৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৭

বিভ্রান্ত _পথিক বলেছেন: রেজওয়ানা আলী তনিমা@ঠিক বলেছেন।জামাত আওয়ামিলীগ ঠিকই গোপন বৈঠক করে মাঝে আমাদের ভোগান্তি।কাল আবার মুজাহিদের ঘোষণা।বোঝাই যাচ্ছে যে পলিটিক্স হচ্ছে কিনা!

৫| ১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৮

বিভ্রান্ত _পথিক বলেছেন: চক্র চলছেই।কাল থেকে 36 ঘন্টা হরতাল ডেকেছে জামাত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.