নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিভ্রান্ত _পথিক

কিছু বলার মত নাই । ফেসবুকে আমি। www.facebook.com/jabir.sbmc42

বিভ্রান্ত _পথিক › বিস্তারিত পোস্টঃ

ঐশির মত অত্যাধুনিক মেয়ে যত জন্মাবে আমরা তত উন্নত দেশের দিক অগ্রসর হব।

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৪

সময় যত সামনে যাচ্ছে আমরা নতুন নতুন ঘটনা শোনার অভিজ্ঞতা হচ্ছে।এবার বাংলাদেশের মানুষ সেরকমই এক অভিজ্ঞতার সম্মুখিন হল।আগে অনেক সময় শুনতাম মাদকের জন্য ছেলে পিতা মাতাকে খুন করছে।এবার দেখলাম সমানাধিকারের যুগে মেয়েরাও পিছিয়ে নেই।তারই জলজ্যেন্ত উদাহরণ আজকের ঐশি।যে কিনা নিজের চলার পথে কাটা হিসেবে পিতা মাতাকে খুন করতে বিচলিত হল না।তবে ঐশির এ ঘটনা থেকে সাধারন মানুষের একটা বিষয় স্পস্ট ধারনা হয়েছে যে অধুনিক উচ্চবিত্ত পরিবারে কি অনাচার হচ্ছে।উচ্চবিত্তদের উচ্ছৃঙ্খল জীবন সম্পর্ক কিছু মানুষের ধারনা থাকলেও আজ সবাই জানতে পারছে কি হচ্ছে এ সব পরিবারে।ঐশি তার একটা উদাহরণ মাত্র।এ সব ছেলেমেয়েদের কাছে পশ্চাত্য সংস্কৃতিই তাদের ধ্যান জ্ঞান।বিশেষ করে ইংলিশ মিডিয়ামে যারা পরে তাদের অধিকাংশরই ধারনা এই সংস্কৃতি তারা ধরে না রাখলে সমাজে তাদের অভিজাত্য প্রকাশ পাবে না।তাইত সীসা পান,ইয়াবা সেবন,বিয়ার,হুইস্কি এসব না গ্রহন করলে বন্ধুদের কাছে ব্যাকডেটেড বলে পরিচিতি হবে।রাত বিরাতে

বন্ধুবান্ধীদের ডিজে পার্টি,রাত কাটানো আধুনিকার অংশ।এসব না করলে স্মার্ট হওয়া যায় না,ক্ষেত থেকে যায়।এগুলো না করলে আমরা উন্নতদেশের মত হতে পারব না এটাই আজকের ঐশিদের ধারনা।আমরা ভুলে যাই আমরা বাঙালি,আমাদের নিজেদের সংস্কৃতির কথা,ধর্মীয় অনুশাসন যা আমাদের চলার পথের পাথেয়।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১:১০

রাজীব দে সরকার বলেছেন: মাদ্রাসার এক ছেলে হেফাজতীদের কথায় লাঠি নিয়ে মিছিলে গেলেই যেমন সব মাদ্রাসার ছাত্রকে খারাপ বলা যায় না, তেমনি এক ঐশীর জন্য হাজার জন ঐশীর দোষ দেয়াও সমীচীন নয়

পুলিশ দ্মপতি হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা
হৃদয় বিদারক তো অবশ্যই
তাই বলে 'আধুনিক' বলতে যাদের দিকে আঙ্গুল তুলছেন
তাদের সবাইকে এক পাল্লায় মাপা ঠিক না

আশা করি বুঝবেন, আর এটা আমার ব্যক্তিগত মত

২| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৮

বিভ্রান্ত _পথিক বলেছেন: আমি কিন্তু সবার কথা বলছি না।আর এজন্যই আমি এদের অত্যাধুনিক বলে সম্বোধন করেছে।তবে এটা অস্বীকার করার উপায় নেই যে উচ্চবিত্ত পরিবারের তুলনায় মধ্যবিত্ত পরিবারে এসব অনাচার অনেক কম দেখা যায়।

৩| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩২

ছািব্বর বলেছেন: তিক্ত হইলেও কথা সত্যি বলেছেন ।
আপনি যাদের কথা বলেছেন , যে সমাজের কথা বলেছেন তাদের মাঝে হাতেগোনা কিছু পাওয়া যাবে যারা কিছুটা আদর্শ ধরে রেখেছে ।
আমার অভিজ্ঞতায় আপনার লিখাকে সমর্থন জানায় ।

৪| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৭

বিভ্রান্ত _পথিক বলেছেন: সহমত প্রকাশের জন্য ধন্যবাদ।

৫| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৬

আশফাক সুমন বলেছেন: সহমত

ভোট এবং +++ নেন ১০০ টা ।

৬| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৭

বিভ্রান্ত _পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।প্রীত হলাম।

৭| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৬

লিঙ্কনহুসাইন বলেছেন: আমার জীবনে কম করে হলেও ১০০ উপরে সুইসাইড-নোট পড়েছি !! সুইসাইড-নোট পড়ার প্রতি আগ্রহ অনেক ছোট বেলা থেকেই । বাপ মা' এর খুনি ঐশী সুইসাইড-নোট'টা পড়লাম , এতো বড় সুইসাইড-নোট আগে কখনই পড়িনাই সব সুইসাইড-নোটেই দেখি আকারে ইঙ্গিতে তার কষ্ট গুলো প্রিয়জনকে উদ্দেশ্য করেই লেখার চেস্টা থাকে ।
আসলেই পৃথিবীর সব মানুষ তার নিজের দুঃখ কষ্ট গুলাকেই বড় করে দেখে !! আমি মনে করি ঐশী মানুষিক ভাবে ভারসাম্যহীন ! আগে তার চিকিৎসার দরকার , তার পর নাহয় বিচার বা রিমান্ডে নেওয়া যেতে পারে ।

ঐশী তার সুইসাইড নোটে লিখেছে সে ২ বছর ধরে সম্পূর্ণ একা !!! তাহলে সে রঙ্গি দুনিয়া কিভাবে এতো রং ছড়াল !! তার সুইসাইড নোট পড়লে তো মনে হয় সে দুই বছর বন্দী জীবন কাটিয়েছে ! তাহলে কেমতে কি কোন চক্রান্তের স্বীকার নয় তো সে !!

৮| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৪

বিভ্রান্ত _পথিক বলেছেন: আসলেই পৃথিবীর সব মানুষ তার
নিজের দুঃখ কষ্ট গুলাকেই বড়
করে দেখে।
এই অংশের সাথে একমত।যার কারনে তার মনে হয়েছে তার রঙিন জীবনে পিতা মাতা বড় বাধাঁ।

৯| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৯

বিভ্রান্ত _পথিক বলেছেন: এত সুনিপুন সুইসাইডাল নোট তার নিজের লেখা কিনা সেটাও একটা প্রশ্ন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.