| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
******************** বাজে-ট ভাবনা *******************
পোস্টটা লিখা দরকার ছিল কয়েকদিন আগে, কিন্তু পরীক্ষার ঝামেলার কারনে সময় পাইনি।যাই হোক মূল কথায় আসি।
আমাদের দেশের বাজেটটাকে আমার মাঝে মাঝে ছেলেভুলানো গল্পের মত মনে হয়।
বাচ্চা ছেলেরা অনেক সময় কোন কিছু আবদার করলে আমরা তাদেরকে সাময়িকভাবে কিছু একটা দিয়ে তা ভুলানোর চেষ্টা করি। আমাদের বাজেটটাও অনেকটা সেরকম।
প্রথমে আসা যাক বাজেট ঘাটতির কথায়। ২০১৩-১৪ অর্থবছরে বাজেট ঘাটতি কত ছিল বলতে পারবেন???
৫৫ হাজার কোটি টাকা। সোয়া দুই লক্ষ কোটি টাকার বাজেটে ৫৫ হাজার কোটি টাকা বাজেট ঘাটতির মানে বোঝেন???
এর মানে মোট বাজেটের প্রায় এক-চতুর্থাংশ হচ্ছে বাজেট ঘাটতি। অনেকটা 'বার হাত কাকুরের তের হাত বিচি টাইপ।' ![]()
কে যেন ব্যাঙ্গ করে বলেছিল এতো বাজেটের চেয়ে বাজেট ঘাটতি বড় হয়ে গেল।
ছেড়ে দিলাম এইসব বাজে কথা।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এত বড় বাজেট ঘাটতি পুরন হবে কোথা থেকে সেইরকম কোন দিক নির্দেশনা বাজেটে নেই। Whats a Mockery!!!
এরপর ধরা যাক এডিপি’র (অ্যানুয়াল ডিভালপমেন্ট প্রোগ্রাম) কথা।
প্রত্যেক বছর বাজেটে একটা হিউজ পরিমান এডিপি দেখানো হবে।
অর্থবছরের শেষ প্রান্তিকে এসে দেখা যাবে কিছুই বাস্তবায়ন হয় নি। সো কাটছাঁট ছাড়া উপায় নেই। আমার প্রশ্ন হল যদি বছর বছরই এডিপি কাটছাঁট করতে হয় তবে এই বিশাল পরিমান এডিপি ধরার দরকার কি??? কম ধরলেই তো হয়।
আসল ঘটনা হচ্ছে আমজনতাকে তো দেখাতে হবে যে, দেখ ব্যাটারা কি উন্নয়ন পরিকল্পনা নিছি।
আম পাবলিকরা হয়ত ভুলে গেছেন এই সরকার এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো রেলের মত প্রোজেক্ট এর কথাও বলছে। আমি কিন্তু ভুলি নাই। কথায় বলে ‘ছাল নাই কুত্তার বাঘা নাম।’
আরও অনেক কিছু বলার ছিল। সময়ের অভাবে বলতে পারলাম না।
এই যেমন অর্থবছরের শেষ দিকে ব্যাংকগুলোকে খালি করা, বাজেট হচ্ছে পুরোটাই অর্থমন্ত্রী কেন্দ্রিক ইত্যাদি ইত্যাদি। পরে সময় পেলে লিখব।
©somewhere in net ltd.