নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাহাঁপনা।

জাহাঁপনা। › বিস্তারিত পোস্টঃ

গ্রামীণফোন এর অভাবনীয় বাটপারি!

১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৩

আপনি যদি গ্রামীণ এর কোন ইন্টারনেট প্যাকেজ ইউজ করে থাকেন তাহলে এখনি টেস্ট করে দেখুন আপনাকে কি ভয়ানকভাবে ঠকাচ্ছে গ্রামীণ।
আপনি আপনার মোবাইল দিয়ে কিছুক্ষন ইন্টারনেট ইউজ করুন , তারপর যখন থ্রিজি অফ করবেন তখন আপনাকে দেখাবে আপনি কতটূকু ডাটা ইউজ করেছেন। ধরেন আপনি ইউজ করেছেন ১ মেগাবাইট।

এখন আপনি আপনার ডাটা ইউসেজ চেক করুন। এটা আপনি দুইভাবে করতে পারেন, *৫৬৭# এ কল দিয়ে অথবা ৫০০০ নাম্বারে usage লিখে সেন্ড করুন।

এখন দেখুন আপনার ডাটা ইউসেজ ৫ গুন বেশি দেখাচ্ছে। মানে আপনি ১ মেগাবাইট ইউজ করলে অইখানে ৫ মেগাবাইট দেখাবে। আপনার ডাটা কেনো এত তারাতারি শেষ হয়ে যাচ্ছে এইবার বুঝতে পারছেন আশা করি। আসুন আমরা এর বিরুদ্ধে সোচ্চার হই। আপনি দয়া করে আপনার হেন্ডসেট এ ব্যাপারটা চেক করুন, যদি ব্যাপারটা ধরতে পারেন তাহলে শবাইকে জানিয়ে দিন কিভাবে দিনেদুপুরে ডাকাতি করে কেটে নেয়া হচ্ছে আমাদের কষ্টার্জিত টাকা

আপডেটঃ গ্রামীণফোন পোস্টপেইড নাম্বারগুলা থেকে টাকা কাটার সিস্টেম আরও ভয়াভহ। পোস্টপেইড থেকে গ্রামীণ এমবি ত পাঁচগুণ কাটছেই , সাথে সাথে বিল থেকেও টাকা কাটছে ? ভাবা যায় ? এরা ত দেখি এখন পাগল হয়ে গেছে টাকার জন্য।। ভাই র‍্যাব বা পুলিশ বা মিলিটারি কে বলার কোন সিস্টেম নাই ? চোখের সামনে এরকম গন বাটপারি ক্যামনে সহ্য করতেছে মানুষ ? আমাদের আসলে কম্প্রমাইজ করতে করতে ভুদাই এ পরিনত হয়ে যাচ্ছি দিন দিন।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধর! ধর!! চোর ধর!!!

২| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

গেম চেঞ্জার বলেছেন: দেখতেই হয়।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪

মোবাশ্বের হোসেন বলেছেন: জন্ম লগ্ন থেকে গ্রামীন ফোন গলা কাটা ডাকাত , তাই আমি গ্রামীম ফোন তালাক দিছি ২০০৩ সালে যখন মোবাইল টূ মোবাইলে র নাম দিয়া বাটপারির স্বর্ণ যুগ চলছিল।

৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: গতকাল *৫৬৭# দিয়ে চেক করে ১৬.৭৩ এমবি নিয়ে শুরু করি কিছুক্ষন পর নেট ডিস-কানেক্ট করলে ম্যাসেজ আসে এই সেশনে আমি ১.০৩ এমবি ইউজ করেছি। এবার *৫৬৭# দিয়ে চেক করে দেখি ১১.৪২ এমবি আছে ।

১৬.৭৩ - ১.০৩ = ১১.৪২ ???!!!! এই হলো গ্রামিনের অঙ্ক।

গ্রামিনফোন ডাটা চোর

৫| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২২

নাবিক সিনবাদ বলেছেন: লাভ নাই :(

৬| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

অগ্নি সারথি বলেছেন: আমি এটা নিয়ে তাদের ফোন দিয়ে বলেছিও এবং আলটিমেটাম ও দিয়েছি। যদি তারা এটা কন্টিনিউ করে তবে নেক্সট মাস থেকে তাদের লাইন ডিসকানেক্ট করে দিব।

৭| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাইটে অভিযোগ করেন।

৮| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: ব্যাপারটা আমিও দেখেছি, তবে আমার এ্যান্ড্রয়েডে ডাটা কাউন্টার আছে। ডাটা অফ করার পর যে মেসেজটা আসে ওটাই বরং ভুল। ডাটা ব্যালান্স চেক করলে যেটা দেখা যায় সেটাই ঠিক। বিশ্বাস না করলে ডাটা কাউন্টার ইন্সটল করে দেখুন।

৯| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩

খোলা মনের কথা বলেছেন: গ্রামীনফোন পুরাই একটা দিনদুপুরের ডাকাত। এই বাটপারদের কে একটা হেস্তনেস্ত হওয়া দরকার

১০| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০

সুমন কর বলেছেন: আমিতো গ্রামীণের নেট ব্যবহার করি না....তাই যাচাই করতে পারুম না.. :( তবে,

প্রতিকার চাই।

১১| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

ঢাকাবাসী বলেছেন: এই অপরেটরগুলো ডাটা, প্রতি কলের পয়সা সবকিছুতেই চুরি করে করছে রেগুলার। এদের চুরিতে সাহায্য করে আমাদেরই সরকা....লোকজন। আমরা ১০ পয়সা বা বিশ পয়সা বা ২-৩ মে.বাইটের জন্য গ্যান্জাম করিনা তাই এরা চুরি করেই যাচ্ছে!

১২| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

রক্তিম দিগন্ত বলেছেন: অন্যান্য অপারেটরের তুলনায় গ্রামীনের ব্যান্ডউইডথ লিমিট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। প্রথমে ভেবেছি এইটা হয়তো উইন্ডোজ ব্যবহার করে শেষ করছে। কিন্তু অন্য একটা অপারেটরে দেখি শেষ হতে দেরী হচ্ছে। গ্রামীণের সাথে তো উইন্ডোজের কোন চুক্তি নেই যে, গ্রামীন লাগালেই সেটা উইন্ডোজে ব্যবহৃত হবে।

তখনই বুঝেছি তারা কারচুপি করে সরিয়ে নিচ্ছে। সাথে বাগিয়ে নিচ্ছে আমাদের টাকাও।

১৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯

মুদ্‌দাকির বলেছেন: গ্রামীণ আসলেই চুরি করে, ব্যাপারটা আমিও খেয়াল করেছি, দেখাযায় ২০ মেগাবিট একটা ফাইল ডাউন লোড করলাম কিন্তু খরচ হল ৭০ মেগাবাইট। কিন্তু বাকি গুলারতো স্পিড নাই। নেটওয়ার্ক নাই ইত্যাদি। কেউ কি দেখার নাই,!?

১৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৮

আরিফ৭৬৭৭ বলেছেন: আমি বাংলালিংক(নেট এর ক্ষেত্রে) ব্যবহার করি । মোটামুটি খারাপ না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.