| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
VIVA বোর্ড সদস্যরা সাধারণত প্রশ্ন করার ব্যাপারে খুবই অভিজ্ঞ,দক্ষ তা বলার অপেক্ষা রাখেনা ।প্রার্থীকে সহজ ও সপ্রতিভ করার জন্যে প্রথমেই কঠিন প্রশ্ন জিজ্ঞাসা না করে খুবই সহজ প্রশ্ন ধরবে ।প্রার্থীকে তার পিতা মাতার নাম,গ্রাম,থানা,জেলা জিজ্ঞাসা করে Easy করে নেবে বোর্ড ।প্রশ্ন ধীরে ধীরে জটিলতর হবে ,এক্ষেত্রে প্রাখীর পারঙ্গমতাই মুখ্য ব্যাপার ।প্রাখী প্রশ্নের যতই গভীরে যেতে পারবেন বোর্ড ততই গভীরে যাবেন ।
কখনোই এলোপাথাড়ি প্রশ্ন করা হবেনা ।যেমন –বলুন তো বাংলাদেশের জাতীয় ফুলের নামিএবং পরক্ষণেই আচ্ছা বলুন তো যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ডে কবে পালিত হয়?
প্রশ্নের প্রয়োজনেই প্রশ্ন আসবে,এলোপাথারি না । এক্ষেত্রে পায়শ প্রার্থীর দেয়া উত্তর হতে শব্দ নিয়ে প্রশ্ন করা হয় । প্রশ্নের গভীরে গিযে প্রাখীর জানার গভীরতা সম্পর্কে ধারণা নিতে চেষ্টা করেন । বোর্ডের টার্গেট হল াপনি কতটুকু জানেন তা জানা আর এটা বের করে আনতেই তারা একটার পর একটা প্রশ্ন করবেন ।যেমন- তার ধারাটি সংক্যায় দেখালে বলা যায়,তা হবে ১-২-৩-৪-৫------- ।প্রশ্ন করার ধারা অবশ্যই ১-৫-৮-১৩ হবে না ।
অর্থাৎ প্রশ্নের পাশাপাশি বা প্রশ্নের পিঠে প্রশ্ন করা হবে ,যা খুবই সঙ্গত ও প্রাসঙ্গিক ।
মোটকথা ,একটি প্রশ্নের সাথে সংযুক্ত ,সংশ্লিষ্ট ,প্রাসঙ্গিক পরবর্তী প্রশ্নাট আপনাকে করা হবে ।
তাই ঘাবড়ানোর কারণ নাই, VIVA বোর্ডের প্রশ্নের ধারা গোছালো ,সংযুক্ত,প্রাসঙ্গিক হবে নিশ্চিত ।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৭
In2the Dark বলেছেন: ঠিক বলেছেন। যে কোন ভাইবা এক্সাম এই নিয়ম অনুসরণ করে।

ধন্যবাদ