নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Jharna Rahman

ঝর্না রহমান

I'm still trying to know myself

ঝর্না রহমান › বিস্তারিত পোস্টঃ

জনতার জুতো

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

ফুঁসে ওঠে জনতা - ফুঁসে ওঠে ফের

এ জনতা সে জনতা একাত্তরের

জনতার হাতে হাতে অগ্নিমশাল

এসেছে যুদ্ধাপরাধী বিচারের কাল

ধর্ষক লুটেরা খুনী রাজাকার

যত আছে সকলের চাই যে বিচার

ধর্ষক লুটেরা খুনী রাজাকার

কাদের মোল্লা পার পাবে নাতো আর

সন্ত্রাসী চেঙ্গিস হালাকু নাদের

তারও চেয়ে ভয়ানক মোল্লা কাদের

যাবজ্জীবন জেল শাস্তি বিধান

শুনিয়া মোল্লা সা’ব বিজয় দেখান!

মানে না জনতা এই বিচারের রায়

ক্ষোভের আগুন জ্বলে চোখের তারায়

ফুঁসে ওঠে জনতা - ফুঁসে ওঠে ফের

ফাঁসিতে ঝোলাতে হবে কসাই কাদের

প্রতিবাদে জ্বলে ওঠে সারা দেশবাসী

ফাঁসী চাই কাদেরের দিতে হবে ফাঁসী

যাবজ্জীবন জেল মানে না জনতা

যার হাতে লাঞ্ছিত হলো মানবতা

শত শত মানুষকে যে করেছে গুলি

নারী ও শিশুর রক্তে যে খেলেছে হোলি

তার প্রতি ছুঁড়ে দিই ঘৃণাভরা থুতু

ছুঁড়ে দিই জনতার দুপায়ের জুতো।

জুতো খাবে থুতু খাবে যত রাজাকার

জনতা পেয়েছে আজ বিচারের ভার।













মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

মোঃ_হাসান_আরিফ বলেছেন: আন্দোলন কি ব্লগারদের হাতে আছে

Click This Link

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

সাইকেলার বয় বলেছেন: দারুন লিখছেন।

শাহবাগ থেকে বলছি , একটু শুনে যান প্লিজ

Click This Link

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: চমৎকার লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.