| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফাগুনের হাতে আজ আগুনের বাণ
কোকিলও কঠিন কণ্ঠে তুলেছে স্লোগান
কৃষ্ণচূড়ার ডালে রক্তপতাকা
শকুন গুটিয়ে নিলো কুৎসিত পাখা
জাগরণী মঞ্চে জনতা অনড়
গোলাপের ভালোবাসা আজ তোলে ঝড়
ভালোবাসি এই মাটি মমতানিবিড়
ভালোবসি প্রজন্ম চত্বরে ভিড়
ভালোবাসি তোমাকেই বর্ণমালা
ফাল্গুনে আজ প্রেম আগুন-জ্বালা
আগুনে পুড়িয়ে দিই শকুনের পাখা
সারা দেশ চলে এসো শাহবাগ ঢাকা।
©somewhere in net ltd.