নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Jharna Rahman

ঝর্না রহমান

I'm still trying to know myself

ঝর্না রহমান › বিস্তারিত পোস্টঃ

বাহা বাহা বাহা

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০০



বগল বাজাইয়া হাসে ঘেল্লু রাজাকার

কার ঘাড়ে কটা মাথা দেয় সাজা তার!

ঝুলন্ত আছিল দড়ি ঘাড়ের উপর

জনতা কহিতেছিল ফাঁসি লইয়া মর

তিনি ক’ন মনে মনে দেখিবেক খেল

কত সরিষায় আছে কত মণ তেল

তেলতেলে ‘আদাতলে’ পিছলায়া যায়

ফাঁসিতে ঝুলিয়া পড়ে বিচারের রায়

আমরণ কারাগারে থাকিবেন তিনি!

তিনবেলা মাছডিম ফলদুধচিনি

বার্ধক্যের দেহখানি চাহে যে আরাম

সিল মারি লিখে দেবে তাহার ব্যারাম

হাসপাতালের মাঝে ভিআইপি কেবিন

সেইখানে বসবাস স্বাধীন-স্বাধীন!

বাহা বাহা বাহা বাহা বাহা বাহা বাহা

আমৃত্যু কারাগার! আহা আহা আহা!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১১

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগলো আপনার কবিতা ।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১২

আব্দুর রহ্‌মান বলেছেন: আমি এটা শেয়ার দিতে চাই, অনুমতি পাব?

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৫

ঝর্না রহমান বলেছেন: আমার কবিতাটি পড়া এবং মন্তব্য করার জন্য পাঠকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। আব্দুর রহমানকে বলছি-- সানন্দে! ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.