নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উড়ালগদ্য

এসো বদলে দিই বাংলাদেশ

কাজী জহিরুল ইসলাম

লেখক, কবি, আন্তর্জাতিক পেশাজীবী

কাজী জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ভবিষ্যতের তরুণেরা আমাদেরকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

প্রজন্ম চত্বরের আন্দোলনকে একটি যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যেতে হলে ক্রমশ আবেগের লাগামটা টেনে ধরতে হবে । মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার চেতনাকে কেবল যুদ্ধাপরাধীদের বিচারের মধ্যে সীমিত রাখলে চলবে না । হ্যাঁ, একথা ঠিক যে আজ সারা বাংলাদেশ যুদ্ধাপরাধীদের বিচারের দাবী নিয়ে এক মঞ্চে এসে সমবেত হয়েছেন । প্রথমত সেই মঞ্চটিকে কলুষিত রাজনীতিকদের কাছ থেকে দূরে রাখতে হবে । কাজটি কঠিন, কিন্তু অসম্ভব নয় । একথা ভাবার কোন কারণ নেই যে সরকারী দলের সমর্থন ছাড়া আন্দোলনটি সফলতার মুখ দেখবে না । আওয়ামী লীগ কিংবা বিএনপি নেই জেনেই বাংলাদেশের লাখো জনতা এই আন্দোলনে যোগ দিয়েছে । আয়োজকরা যদি শেষ পর্যন্ত এটিকে প্রথাগত রাজনৈতিক আন্দোলন থেকে স্বাতন্ত্র না রাখতে পারেন তাহলে এক পর্যায়ে রাজনৈতিক দলগুলোর অন্য হাজারো কর্মসূচীর মতো এটিও দেশের জন্য একটি অফলপ্রসু আন্দোলন হয়ে দাঁড়াবে । আন্দোলনকারীদের কেউ কেউ বলছেন, বাংলা পরীক্ষার সময় বিজ্ঞান পরীক্ষার পাঠ গ্রহন সমীচীন নয় । তারা যথার্থই বলেছেন । তাদেরকে অত্যন্ত দৃঢ়তার সাথে শুধু এই প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে যে সময়মত তারা বিজ্ঞান পরীক্ষার পাঠও গ্রহন করবেন এবং সেই পরীক্ষাটিও তারা দেবেন । শুধু তা-ই নয়, অন্য আরো যেসব পরীক্ষার সম্মুখীন আজ বাংলাদেশ, এই তরুণ আন্দোলনকারীদের সেই সবকটি পরীক্ষায়ই অংশগ্রহন করতে হবে এবং সফলতার সাথে উত্তীর্ণ হতে হবে । যদি তারা আজ সেই কাজটি না করেন তাহলে আজ থেকে ২০/৩০ বছর পরে এমনি করে আরো একদল তরুণ নেমে আসবে অন্য কোন এক প্রজন্ম চত্বরে এবং আজকের আন্দোলনকারীদেরকে ভবিষ্যতের তরুণেরা দাঁড় করাবে অপরাধীর কাঠগড়ায় ।



নিউইয়র্ক, ১৬ ফেব্রুয়ারী, ২০১৩

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০

অঝর বর্ষণ বলেছেন: ধন্যবাদ স্যার । ভালো লিখেছেন, আশা করি নিয়মিত লিখবেন ;)

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

কাজী জহিরুল ইসলাম বলেছেন: অঝর বর্ষণ, আপনাকে অনেক ধন্যবাদ । নিয়মিত লিখার চেষ্টা অবশ্যই করবো ।

৩| ১২ ই জুন, ২০১৩ রাত ৩:১৭

খেয়া ঘাট বলেছেন: ভবিষ্যতের তরুণেরা আমাদেরকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে- অবশেষে তাই হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.