নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উড়ালগদ্য

এসো বদলে দিই বাংলাদেশ

কাজী জহিরুল ইসলাম

লেখক, কবি, আন্তর্জাতিক পেশাজীবী

কাজী জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বাংলা ভাষা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

প্রাণ দিয়েছে রফিক সালাম

প্রাণ দিয়েছে জব্বার

বাংলা ভাষা তাই হয়েছে

সব জনতার, সব্বার ।

সাত মহাদেশ, সমুদ্র পাঁচ

ছুটছি আমি নিত্য

বাংলা শুধু তৃষ্ণা মেটায়

তৃপ্ত করে চিত্ত ।

রক্ত দিয়ে বর্ণ কিনি

রক্তে গণতন্ত্র

বীর বাঙালী রুখতে জানে

সকল ষড়যন্ত্র ।

বায়ান্নতে প্রুফ করেছি

একাত্তরে পূণর্বার

নব্বুইয়ের নূর হোসেন

রক্তে ভেজা পোস্টার ।

এরপরও কি ভাঙবে না ঘুম

শাসক নামের যন্ত্র

ব্যর্থ হবেই ফন্দি-ফিকির

ঘুম পাড়ানি মন্ত্র।

বাংলা ভাষার বীজ বুনেছি

বুকের ভেতর প্রত্যয়

টগবগিয়ে রক্ত লাফায়

দেখলে কোন ব্যত্যয় ।

বাংলাদেশের বীর জনতা

মানবে না আর অন্যায়

ভাসিয়ে দেবে দম্ভ-দাপট

জনস্রোতের বন্যায় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.