| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন আমরা দাঁড়িয়েছি অস্তগামী সূর্য্যের করুণ
ছায়ার ওপর । বাদুড়েরা দিগন্তের লাল আভা
লক্ষ্য করে যেতে যেতে আমাদের মাথার কার্নিশে
বৃত্তাকারে প্রদক্ষিণ করছে । দিনের আলো আর
রাতের আঁধারে ক্রমশ আমরা দ্বিধান্বিত ভ্রূণ
জন্ম দিচ্ছি । ফেলে আসা রাস্তায় বিস্ফোরণের লাভা,
তাড়িত করছে আমাদের; সায়ানায়েডের বিষে
মুখগুলো নীল, তবু ফুলঝুরি অশ্রাব্য ভাষার ।
বেরুবার পথ সমূহ রাত্রির চাদরে আবৃত
তবু ক`জন উৎসাহী আলো জ্বালাবার কসরত
করে যাচ্ছে ক্রমাগত । সেখানেও দুস্ট শকুণেরা
কয়লার পাথর ছুঁড়ছে, একটি ভাগাড় মৃত-
গলিতদের, ওদের প্রত্যাশার কুকৃষ্ণ পর্বত ।
বিষণ্ণ সূর্যের ছায়ায় আজ বিপন্ন মানুষেরা । ।
নিউইয়র্ক, ২২ ফেব্রুয়ারী, ২০১৩
২|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৮
অঝর বর্ষণ বলেছেন: বেরুবার পথ সমূহ রাত্রির চাদরে আবৃত
তবু ক`জন উৎসাহী আলো জ্বালাবার কসরত
করে যাচ্ছে ক্রমাগত ।
সেখানেও দুস্ট শকুণেরা
কয়লার পাথর ছুঁড়ছে, একটি ভাগাড় মৃত-
গলিতদের, ওদের প্রত্যাশার কুকৃষ্ণ পর্বত ।
বিষণ্ণ সূর্যের ছায়ায় আজ বিপন্ন মানুষেরা.
আমরা নিরাশ হবোনা অন্ধকার ভেদ করে আলো আসবেই আসবে.।.
৩|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৩
কাজী জহিরুল ইসলাম বলেছেন: অঝর বর্ষণ মন্তব্য করার জন্য এবং কবিতাটি পছন্দ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ । এই উৎসাহ নিশ্চয়ই কাজে লাগবে ।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৫
অঝর বর্ষণ বলেছেন: অসাধারণ
সামু মোডারেটর দের কাছে আকূল আবেদন কাজী জহিরুল ইসলাম কে প্রথম পেইজ এ লিখার অনুমতি প্রধান করা হউক ।