| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপেক্ষারা হরহর করে হেঁটে যায়, তিন পায়ে;
সিলিং ফ্যানগুলো বাতাশের নিচে দোল খায়।
ফ্লোর থেকে এক টুকরো আকাশ তুলে নেয় মিলেনিয়াম শিশু,
ফু দিয়ে ওড়ায় ছাদের দোতলায়।
অপেক্ষারা চুপচাপ বসে থাকে টিভিস্ক্রিণে।
সোফাগুলো নরম নিতম্বে ঝটপট বসে পড়ে।
জানালারা এগিয়ে এসে কানকথা লাগায় দুটি বোরকার মধ্যে।
বোরকাদের ভেতরে চারটি গ্রেনেড গরম হতে থাকে
মাঝরাতে কাঁদবে বলে।
অপেক্ষারা গরম কফির কাপ হয়ে ঢুকে যায় সাহেবের ঘরে,
হ্যাটগুলো রোদ ঠেকাতে বসে পড়ে গোবরের স্তুপে।
বেঞ্চের আঁড়ালে বসে খাওয়ার আগে আপেলের সাইজ মাপে
ইহুদি যুবক ।
ইতি-উতি কি যেন খোঁজে একটি চতুর এবনি কাঠের লাঠি।
ফ্লোরে তখন প্লেনগুলো উড়তে থাকে ঘোষিত শিডিউল ভেঙে।
অপেক্ষারা আর অপেক্ষা থাকে না ।
©somewhere in net ltd.