| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনীতি করিতে
এলো দুই ডাক্তার
একজন হাসিখুশি
দাঁতগুলি ফাঁক তার
আরো আছে মাথাভরা
চকচকে টাক তার
সেই টাকে হাগে রোজ
গোটা দুই কাক তার
তবু তার জোর গলা
মাথা খুবই পাক তার
রাজনীতি করে সেটা
পুড়ে পুড়ে খাক তার।
আর জন বদরাগী
খুবই হাক-ডাক তার
পাহাড়ের মতো খাড়া
ইয়াবড় নাক তার
সেই নাকে সাদা এক
সারসের বাঁক তার
আরো কিছু দোষ আছে
সেইগুলি থাক তার ।
একজন বলে মৌ-
মাছিদের ঝাক তার
আর জন বলে রোজ
পুরো মৌচাক তার
এই হলো আমাদের
প্রিয় দুই ডাক্তার
তাহাদের নাম হলো
বদরুল ও আক্তার ।
১২ মার্চ, ২০১৩
©somewhere in net ltd.