| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গান: কাজী জহিরুল ইসলাম
ঘোমটা খোল একটু হাসো
দেখাও না বিজুলী
তখন আমি কি সাহসী
রাতের বোতাম খুলি।
অন্ধকারের জামা খুলে
তারার বাতি জ্বালি । ।
একটুখানি মেললে আঁখি
লক্ষ ফুলের হাসি
একটুখানি ছুঁয়ে দিলেই
কি আনন্দে ভাসি।
মুখোমুখি বসো যদি
রাত্রী হয় রূপালী। ।
রাগলে তুমি ষড়ঋতু
পথ হারিয়ে ফেলে
রাতের নদী ভোরের পথে
উল্টো বৈঠা ঠেলে।
হাতটি যদি রাখো হাতে
সুখের গৃহস্থালী । ।
গান: কাজী জহিরুল ইসলাম
©somewhere in net ltd.