| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হচ্ছেটা কি? আর কি হবে?
বঙ্গদেশে খুব নীরবে
মরছে মানুষ র্যাবের হাতে।
পাচ্ছে না টের
গুরু নাটের
কোন হারামী, আঁধার রাতে
চালছে ঘুটি
ধরছে টুটি
চাকরীজীবী কি ব্যবসায়ীর
সিএনজি বা রিকশাচালক
বুড়ো কিংবা কিশোর বালক
মুখ খুললেই কেচকি মাইর।
বঙ্গদেশে আছেন নবী
ঘরে ঘরে তাহার ছবি
রোজ সকালে বঙ্গ-প্রণাম
দেবীর বরে
সেবীর ঘরে
আসছে রোজই নগদ এনাম।
তাহার চরণতলে হাজার
ভক্তকূলের প্রেমের মাজার
চলছে গুরুর দাওয়াই-মন্ত্র
ভোটার বিহীন গণতন্ত্র
জনগণ আর মাস-মিডিয়া
সব শালাকে খামোশ-কিয়া
অন্য দলের বোয়াল-পুটি?
ধুত্তরি ছাই, থোরাই কেয়ার
ডান্ডা মেরে চোয়াল-টুটি,
দুয়েকটাকে নগদ শেয়ার।
০৫/১১/২০১৪
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৭
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো ।
শুভেচ্ছা