| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেখ মুজিবরের মুক্তির জন্য উথানটের হস্তক্ষেপ কামনা
বাংলাদেশ লীগ অব আমেরিকা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে মুক্তিদানের ব্যাপারে জাতি-সংঘের সেক্রেটারী জেনারেল উথানটের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
জাতিসংঘের সেক্রেটারী জেনারেলের কাছে প্রদত্ত এক আবেদনে প্রেসিডেন্ট ইয়াহিয়ার বক্তব্যের উল্লেখ করে বলা হয় যে, শেখ মুজিবর রহমানের মানবিক অধিকার এতে খর্ব করা হয়েছে। বাংলাদেশে পাক সেনারা যে নির্মম গণহত্যা চালিয়েছে আবেদন পত্রে তার উল্লেখ রয়েছে।
জয়বাংলা (১) ১ ঃ ১৩ ৬ আগস্ট ১৯৭১
©somewhere in net ltd.