| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেম তুমি কি ?
স্বর্গের সুখ, নরকের উত্তাপ
নাকি - এই গ্রহের মিশ্রিত অনুভূতি ?
প্রেম তুমি কে ?
কিশোর-কিশোরীর রঙিন স্বপ্ন
যুবক-যুবতীর কল্পনার ফানুস
নাকি - ব্যর্থতায় পরাজিত মুখ ?
প্রেম তুমি কি চাও ?
জীবনের প্রতিদিন হোক রঙিন
দুঃখ, হতাশা, যাক বিলীন
নাকি - জীবনকে করতে চাও
বেদনায় নীল ?
প্রেম আমি জানি !
তুমি বিশ্বাস ঘাতক
সর্বনাশা জীবন ধ্বংসাত্মক
ছলনার মায়াজালে বন্দি।
©somewhere in net ltd.