নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I just find myself happy with the simple things. Appreciating the blessings God gave me.My life motto is \'Do my best, so that I can\'t blame myself for anything.\'

joyonta das joy

joyonta das joy › বিস্তারিত পোস্টঃ

পরাজয়

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২১



তবু দিনতায় কেটে যাবে শতাব্দী,
পরাজয়ের গ্লানি কিংবা না পাওয়ার সুখ!
গভীর আক্ষেপে তরঙ্গেরমত বেয়ে যাবে পথ
মনে ক্ষোভ ঝেরে মলিন তব মুখ!

ফাগুনেরমত কিংবা শরতের হাওয়ায়
কঠিন কোন স্তব্ধতায় সন্ধ্যার ভাঁজ
বরষার পানে তাকিয়ে রব পথ
মুখে লুকানো মায়াবীনির লাজ

রাতের পেয়ালায় চুমুক দিয়ে
আটপৌড়ে কোন চাদরের তলে
ঘুমিয়ে থেকো অতল সমুদ্রে
শুন্য চোখে বন্যা হবে চোখের জলে

প্রকৃতির স্তনে কিংবা মহাজাগতিক কৃষ্ণচূড়ায়
মহাকালের স্বতন্ত্র নাগরিক
অবান্তর প্রশ্নের উত্তর খুঁজে পাবে না তবু
আশা তবু তোমার আন্তরিক

যে নদী কথা নাই-ই বা জানে
কিংবা পরমব্রত সাতনরীর অতল গভীর
দেয়ালে ঝুলে আছে অজস্র কবিতা
পরিচয় নেই শুধু সেই কবির

যেমন হারাতে হয়েছে নিরবভাবে
চেয়েছো অনন্ত প্রেম
ক্ষতের পরে ক্ষত দিয়েছো
দিতে পারোনি প্রেম

খোলা জানালার আঁকিবুকি
স্বপ্নে আনি রাত
অন্তত সুখে থেকো তুমি
আমি নাহয় থাকি উন্মাদ!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.