| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"হাট"
শব্দটার সাথে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। পিচ্চিকালে কখনও আব্বুর হাত ধরে আবার কখনও নানুর হাত ধরে হাটে যাওয়া হতো। দু'জনের যার সাথেই যেতাম না কেনো রুটিন টা মোটামুটি একই থাকতো। প্রথমে পুরো হাট একবার পায়ে হেঁটে ঘোরা, তারপর কেনাকাটা করা। আব্বু একটু হিসেবি মানুষ, তাই এক জিনিস কম করে হলেও ৩-৪ টা দোকানে দেখে খুব করে দর কষাকষি করে তারপর কিনতো... আর আমি কিছুটা অবাক হয়েই তার বাজার করার সাক্ষী হতাম। একদম দক্ষ শিল্পীর মত করে দামাদামী করতো।
এভাবে বাজার করে ব্যাগ ভর্তি করার পর, রুটিন মাফিক চলে যেতাম হাটের পাশের হোটেলগুলোর একটা তে। গিয়ে হাফ কেজি গুড়ের জিলাপি নিয়ে একসাথে খাওয়া শুরু করতাম। দুজনে খেতাম বললে একটু অবিচার করাই হয়, বেশিরভাগটাই আমি সাবাড় করে দিতাম। আব্বু একটু আধটু খেতো।
আমার হাটে যাওয়ার মুল লক্ষ্যটাই থাকতো জিলাপি খাওয়া। সপ্তাহে দুদিন হাট বসতো, আর আমি ঐ দুদিনের অপেক্ষায় থাকতাম।
আহা...! সেই দিনগুলি।
২|
৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৪
Rahat islam juwel বলেছেন: কিছুই বুঝতে পারছিনা। আমার পোস্ট সবাই দেখতে পারছে কি না। ধন্যবাদ আপনাকে।
৩|
০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি অন্যের পোস্টে মন্তব্য বেশী বেশী করলে আপনার পোস্টগুলি এক সময় প্রথম পাতায় আসার যোগ্যতা অর্জন করবে। শুরুতে কারও পোস্টই সরাসরি প্রথম পাতায় দেখায় না। আপনার পোস্টে মন্তব্য বাড়াতে হলে অন্যের পোস্টে আপনার মন্তব্য বৃদ্ধি করার মাধ্যমে পরিচিতি অর্জন করতে হবে।
আপনার স্মৃতিচারণ ভালো লাগলো। ধর্মীয় বিষয় নিয়ে লিখলে এই ব্লগে ব্যঙ্গ বিদ্রূপের সম্ভবনা আছে। তাই আগে অন্য বিষয়ে পোস্ট দিয়ে নিজের অবস্থান শক্ত করুন। তারপরে ধর্মীয় পোস্ট দিবেন। নইলে মানুষের ব্যঙ্গ, বিদ্রুপ শুনে আপনি হতাশ হয়ে ব্লগ ছেড়ে দিতে পারেন। তবে আপনাকে সামু ব্লগে স্বাগতম।
এই ধরণের পোস্ট দেয়ার পাশাপাশি কিছুদিন ব্লগের পরিবেশ সম্পর্কে জানার চেষ্টা করুন।
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সামুতে স্বাগতম আপনাকে।